মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ফ্র্যাঙ্কফুর্ট (জার্মানি) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক শিল্পমেলায় অংশগ্রহণে বাংলাদেশের গাফিলতি

জার্মানিতে আন্তর্জাতিক শিল্প ও প্রযুক্তিভিত্তিক মেলা। ছবি : কালবেলা
জার্মানিতে আন্তর্জাতিক শিল্প ও প্রযুক্তিভিত্তিক মেলা। ছবি : কালবেলা

জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে চলমান আন্তর্জাতিক শিল্প ও প্রযুক্তিভিত্তিক মেলায় বিশ্বের বিভিন্ন দেশের শত শত প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিশেষ করে টেকনিক্যাল গার্মেন্টস, ওয়ার্ক ক্লথ, ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল এবং আধুনিক মেশিনারিজ খাতে নতুন প্রযুক্তি, উদ্ভাবন ও বাণিজ্য সম্প্রসারণের বড় সুযোগ তৈরি হয়েছে এই আয়োজনকে ঘিরে।

তবে দুঃখজনকভাবে, বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পখাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মেলায় দেশের প্রত্যাশিত সংখ্যক প্রতিষ্ঠান অংশ নিতে পারেনি।

সংশ্লিষ্টদের দাবি, সময়মতো সমন্বয়হীনতা, প্রয়োজনীয় সহায়তার অভাব এবং যথাযথ উদ্যোগ না থাকায় অনেক সম্ভাবনাময় বাংলাদেশি কোম্পানি অংশগ্রহণের সুযোগ হারিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এখন শুধু সাধারণ পোশাক নয়, টেকনিক্যাল টেক্সটাইল, সেফটি ওয়ার্কওয়্যার, ইন্ডাস্ট্রিয়াল ফেব্রিক এবং উচ্চমূল্যের বিশেষায়িত পোশাক খাতে প্রবেশের বড় সম্ভাবনা তৈরি করেছে। এ ধরনের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করলে বিদেশি ক্রেতা, প্রযুক্তি সরবরাহকারী ও বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়।

ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ গার্মেন্টস রপ্তানিকারক দেশ হলেও নতুন বাজার ও উচ্চমূল্যের পণ্যে প্রবেশে এখনো পর্যাপ্ত রাষ্ট্রীয় সহায়তা নেই। ফলে প্রতিযোগী দেশগুলো এগিয়ে গেলেও বাংলাদেশ অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছে।

তারা আরও বলেন, সরকার, বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং সংশ্লিষ্ট শিল্প সংগঠনগুলোর উচিত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ মেলাগুলোতে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ সহায়তা প্যাকেজ, তথ্যসেবা, স্টল সুবিধা এবং দ্রুত ভিসা ও লজিস্টিক সহায়তা দেওয়া।

সংশ্লিষ্ট মহলের অভিমত, সময়মতো গুরুত্ব দেওয়া হলে ভবিষ্যতে বাংলাদেশ শুধু তৈরি পোশাক নয়, টেকনিক্যাল গার্মেন্টস ও শিল্প পোশাক রপ্তানিতেও নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে। তাই ফ্র্যাঙ্কফুর্টের এই মেলা বাংলাদেশের জন্য একটি সতর্কবার্তা— এখনই উদ্যোগ না নিলে সম্ভাবনার বড় অংশ অন্য দেশের হাতে চলে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X