কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দাম্পত্য জীবনে নানা কারণে স্বামী-স্ত্রীর সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। এ সময় একে-অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার পাশাপাশি পবিত্র কোরআনের আলোকে আমল করলে শান্তিপূর্ণ সমাধান হতে পারে।

‘স্বামীর ভালোবাসা ও মনোযোগ আগের মতো নেই’, কোনো স্ত্রীর যদি এমনটি মনে হয়, তিনি পবিত্র কোরআনের একটি আয়াতের মাধ্যমে আমল করে দেখতে পারেন। এটি হোক একান্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে এবং বৈধ সম্পর্ক রক্ষার উদ্দেশ্যে।

আয়াতটি হলো, وَ مِنَ النَّاسِ مَنۡ یَّتَّخِذُ مِنۡ دُوۡنِ اللّٰهِ اَنۡدَادًا یُّحِبُّوۡنَهُمۡ كَحُبِّ اللّٰهِ ؕ وَ الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَشَدُّ حُبًّا لِّلّٰهِ ؕوَ لَوۡ یَرَی الَّذِیۡنَ ظَلَمُوۡۤا اِذۡ یَرَوۡنَ الۡعَذَابَ ۙ اَنَّ الۡقُوَّۃَ لِلّٰهِ جَمِیۡعًا ۙ وَّ اَنَّ اللّٰهَ شَدِیۡدُ الۡعَذَابِ

উচ্চারণ : ওয়া মিনান নাসি মাইয়্যাত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদাঁ ইউহিব্বূনাহুম কাহুব্বিল্লাহ; ওয়াল্লাজিনা আমানু আশাদ্দু হুব্বাললিল্লাহি ওয়ালাও ইয়ারাল্লাজিনা জালামু ইজ ইয়ারাওনাল আজাবা আন্নালা কুয়্যাতা লিল্লাহি জামীয়াওঁ ওয়াআন্নাল্লাহা শাদীদুল আজাব।

অর্থ : মানুষের মধ্যে এমনও আছে, যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষরূপে গ্রহণ করে, তাদের আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে। আর যারা ঈমান এনেছে, তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর। আর যদি জালিমগণ দেখে, যখন তারা আজাব দেখবে যে, নিশ্চয় সকল শক্তি আল্লাহর জন্য এবং নিশ্চয় আল্লাহ আজাব দানে কঠোর। (সুরা বাকারা : ১৬৫)

আমল পদ্ধতি * পবিত্র হয়ে কয়েকবার দরুদ শরিফ পড়ুন। (দুই রাকাত নামাজ পড়লে ভালো) * এরপর নির্জনে বসে উল্লেখিত আয়াতটি ৭ বার পড়ুন। * কোনো মিষ্টি জাতীয় খাবারে ফুঁ দিয়ে (দম করে) তা স্বামীকে খাওয়ান। * এই আমল চালিয়ে যান ৭ বা ১১ দিন। নিয়মিত দোয়া ও আল্লাহর কাছে আন্তরিকতা বজায় রেখে।

শর্ত এই আমল শুধু বৈধ স্বামী-স্ত্রীর সম্পর্ক রক্ষায় কার্যকর হতে পারে। অবৈধ সম্পর্ক বা পরকীয়ার ক্ষেত্রে এ আমল কার্যকর হবে না।

সুন্নাহভিত্তিক কিছু পরামর্শ ভালো ব্যবহার : মিষ্টি ভাষায় কথা বলা, স্বামীর পছন্দের খাবার রান্না করা। নিজের ভুলগুলো খুঁজে দেখা : কর্তব্যে ঘাটতি আছে কিনা যাচাই করা, অহংকার থাকলে নিয়ন্ত্রণ করা। ধৈর্য ধারণ : রাগ নিয়ন্ত্রণ করা, অল্পতে সন্তুষ্ট থাকা। প্রয়োজনীয় গোপনীয়তা : ঘরের কথা বাইরে না বলা, স্বামীর দোষ গোপন রাখা। দোয়া ও ইবাদত : তাহাজ্জুদে কান্নাকাটি করা, ইস্তেগফার বাড়ানো। সৌন্দর্য চর্চা : স্বামীর পছন্দের পোশাক পরা, স্বামীকে উৎফুল্ল রাখতে সুগন্ধি ব্যবহার করা।

সতর্কতা ১. কোনো ধরনের জাদু-টোনা পরিহার করতে হবে ২. শিরকি আমল থেকে দূরে থাকতে হবে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাল্টাপাল্টি হামলার মধ্যে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরের ভাঙ্গায় নেতাকর্মীদের ঢল, হাত নেড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

চলন্ত ট্রেন থেকে পড়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

টানা বৃষ্টিতে পানির নিচে সাভার পৌরসভার সড়ক

১৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর 

বাহুবলের ১০৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পেল না বৃত্তি

ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে জড়াল পুলিশ কর্মকর্তা

১০

ফের কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১১

১৩ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে বের করে সুদে-আসলে ঋণ পরিশোধ

১৩

পানিবন্দি ২৫ গ্রামের মানুষ, খোয়াইয়ের পানিতে ভেসে গেল স্বপ্ন

১৪

বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে ব্যথিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

গভীর রাতে ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

১৬

সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১৭

কুয়েতে তিন মার্কিন সেনা নিহতের খবর সত্য নয়: সেন্টকম

১৮

বরিশালের পথে প্রধানমন্ত্রী

১৯

প্রকৃতির ক্যানভাসে আঁকা জীবন্ত আলপনাময় শিল্পকর্ম ‘হলুদ চিতা’

২০
X