ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ২৪তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন ২৮ নভেম্বর 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে পবিত্র কোরআনের তিলাওয়াত চর্চাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রসারিত করতে আগামী ২৮ নভেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২৪তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন বাংলাদেশ-২০২৫’।

এই মহতি আয়োজনের উদ্যোক্তা হিসেবে রয়েছে আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’ও পৃষ্ঠপোষক হিসেবে পিএইচপি ফ্যামিলি এবং সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. হালিম খান, ঢাকা জেলা প্রশাসক তানজিল আহমেদ এবং বাংলাদেশ পুলিশ ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এজাজ আহমেদ। এ ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত খ্যাতনামা ক্বারিদের অংশগ্রহণকারীদের মধ্যে থাকছেন, মিসরের ক্বারি শাইখ আহমদ আল জাওহারি, তুরস্কের শাইখ আব্দুল ওয়ালী আরাকানি, পাকিস্তানের ক্বারি আনোয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের ক্বারি মাহদী গুলামনেজাদ, ফিলিপাইনের ক্বারী মুহাম্মদ নাইর আসফার।

উক্ত সম্মেলন সভাপতিত্ব করবেন বিশ্বখ্যাত ক্বারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারী।

১৯৯১ সালে বাংলাদেশের বেতার ও টেলিভিশনের সাবেক প্রধান ক্বারী, মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং বিশ্ববিখ্যাত তিলাওয়াতকারী মাওলানা ক্বারি মুহাম্মদ ইউসুফ (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত ‘ইক্বরা’ সংস্থা গত ৩৪ বছর ধরে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক কিরাত সম্মেলনের আয়োজন করে আসছে।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X