ইসলাম ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সবচেয়ে দীর্ঘ সময় রোজা হবে যেসব দেশে

সবচেয়ে দীর্ঘ সময় রোজা হবে যেসব দেশে
বিশ্বের এক বিলিয়নেরও বেশি মুসলমান অধীর আগ্রহে অপেক্ষা করছেন পবিত্র রমজান ২০২৬-এর জন্য। ছবি : সংগৃহীত

বিশ্বের এক বিলিয়নেরও বেশি মুসলমান অধীর আগ্রহে অপেক্ষা করছেন পবিত্র রমজান ২০২৬-এর জন্য। আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের এ মাসটি প্রতি বছরই ভিন্ন সময়ে আসে, ফলে রোজার সময়কালেও দেখা যায় পার্থক্য।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি। তবে ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখা গেলে একদিন আগেও শুরু হতে পারে।

হিজরি ক্যালেন্ডার চন্দ্রচক্রভিত্তিক হওয়ায় প্রতি বছর রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। ফলে দিনের দৈর্ঘ্য ও আবহাওয়ার পরিবর্তনের কারণে রোজার সময়ও কম-বেশি হয়। এ বছর কোন কোন দেশে সবচেয়ে দীর্ঘ সময় রোজা হবে, এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে খালিজ টাইমস

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভৌগোলিক অবস্থান ও অক্ষাংশের তারতম্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময়ের পার্থক্য দেখা যায়। যেসব দেশ উত্তর গোলার্ধের অনেক উত্তরে অবস্থিত, সেখানে দিনের আলো দীর্ঘ হওয়ায় রোজার সময়ও বেশি হয়। বিশেষ করে উত্তর রাশিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের মতো দূর উত্তরের অঞ্চলে বিশ্বের দীর্ঘতম সময় রোজা পালনের সম্ভাবনা রয়েছে। এছাড়া নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডেও ১৬ ঘণ্টার বেশি সময় রোজা রাখতে হতে পারে।’

প্রতিবেদনে আরও জানানো হয়, কিছু উচ্চ অক্ষাংশ ও উচ্চভূমির অঞ্চল যেমন সুইডেন, নরওয়ে, গ্রিনল্যান্ড ও উত্তর কানাডার নির্দিষ্ট এলাকায় দিনের আলো অত্যন্ত দীর্ঘ হওয়ায় রোজার সময় কখনো কখনো ২০ ঘণ্টার কাছাকাছিও হতে পারে।

বিশেষ ব্যবস্থার সুযোগ

যেসব এলাকায় দিনের দৈর্ঘ্য অস্বাভাবিকভাবে দীর্ঘ, সেখানকার মুসলমানদের জন্য বিশেষ সুবিধার কথা বলেছেন ইসলামি চিন্তাবিদরা। সে ক্ষেত্রে রোজাদাররা চাইলে মক্কার সময়সূচি অনুসরণ করতে পারেন অথবা নিকটবর্তী কোনো মাঝারি দিনের শহরের সময় ধরে রোজা ও নামাজ আদায় করতে পারেন।

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১১

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১২

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৩

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৪

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৫

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৬

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৭

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৯

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

২০
X