কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

ইউসিবি ইসলামিকের উদ্যোগে ‘কোরআনের ধ্বনি’ অনুষ্ঠিত

কোরআন তেলায়াত প্রতিযোগিতা। ছবি : কালবেলা
কোরআন তেলায়াত প্রতিযোগিতা। ছবি : কালবেলা

ইউসিবি ইসলামিকের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে অনলাইন কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ‘কোরআনের ধ্বনি’ অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)–এর শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা ইউসিবি ইসলামিক আয়োজন করেছে অনলাইন কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ‘কোরআনের ধ্বনি’।

কোরআনের সুমধুর তিলাওয়াতকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ‘ইউসিবি ইসলামিক’–এর যাত্রাকে আরও বিস্তৃতভাবে তুলে ধরার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন করা হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক প্রতিযোগী অনলাইনে নিবন্ধন করে নিজেদের তিলাওয়াতের ভিডিও কনটেন্ট জমা দেন। প্রতিযোগীদের মধ্য থেকে একটি বিশেষ জুরি বোর্ড প্রাথমিকভাবে সেরা ১০ জনকে বাছাই করে। পরবর্তী সময়ে ইউসিবির প্রধান কার্যালয়ে আয়োজিত চূড়ান্ত পর্বে এই ১০ জন প্রতিযোগী সরাসরি অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে বিচারকদের রায়ে প্রথম হন খন্দকার ইসরাত জাহান মুনতাহা, দ্বিতীয় হন আবদুল মোমিন ও তৃতীয় স্থান অধিকার করেন তামজীদ খান।

প্রতিযোগিতার বিচারক প্যানেলে দেশের ও আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত প্রখ্যাত ক্বারী ও ইসলামিক স্কলাররা দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে ছিলেন শাইখ কারী আহমাদ বিন ইউসুফ আযহারী, ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান মেশকাত, ক্বারী নুরুদ্দিন আহমাদ এবং মুফতি আবুল হাজ্জাজ জোবায়ের।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির শরীয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. শামসুল আলম, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ইউসিবি ইসলামিক-এর প্রধান আবুল আলম ফেরদৌসসহ ইউসিবি ইসলামিক ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার আগে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘পবিত্র কোরআনের তিলাওয়াত শুধু একটি ধর্মীয় অনুশীলন নয়, এটি মানুষের হৃদয়ে শান্তি, মূল্যবোধ ও নৈতিকতার বাণী ছড়িয়ে দেয়। ‘কোরআনের ধ্বনি’ প্রতিযোগিতার মাধ্যমে আমরা নতুন প্রজন্মের কণ্ঠে কোরআনের সৌন্দর্যকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই এবং প্রতিভাবান শিশু-কিশোরদের সামনে এগিয়ে আসার একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরআনের সুমধুর তিলাওয়াত মানুষের হৃদয়ে আধ্যাত্মিক প্রশান্তি এনে দেয় এবং নতুন প্রজন্মকে কোরআনের শিক্ষা ও সৌন্দর্যের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হতে উদ্বুদ্ধ করে। ‘কোরআনের ধ্বনি’ প্রতিযোগিতার মাধ্যমে দেশের প্রতিভাবান শিশু-কিশোরদের কণ্ঠে কুরআনের সুমধুর তিলাওয়াত ছড়িয়ে পড়বে দেশজুড়ে এবং তাদের প্রতিভা সারা বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা সম্ভব হবে।

কালবেলা/বিএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কি বলছে সংবিধান?

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১০

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১১

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১২

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৩

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৪

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১৫

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১৬

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১৭

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৮

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৯

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

২০
X