বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ঈদুল ফিতর কবে, কী জানা যাচ্ছে

ঈদের চাঁদ। ছবি : সংগৃহীত
ঈদের চাঁদ। ছবি : সংগৃহীত

শেষ হতে চলেছে পবিত্র রমজান মাস। এরই মধ্যে শুরু হয়েছে ঈদুল ফিতর উদযাপনের ক্ষণগণনা। দিন যত গড়াচ্ছে সবার প্রতীক্ষা কবে হতে পারে ঈদুল ফিতর। এ প্রশ্নের চূড়ান্ত জবাব পাওয়া যাবে আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায়। ওইদিন ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখান থেকে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের তারিখ ঘোষণা করা হবে।

জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস কী বলছে?

জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের দেশগুলোতে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে বাংলাদেশে শনিবার (২১ মার্চ) ঈদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান বলেন, এ বছর আরব বিশ্বে রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে। শাওয়াল মাসের প্রথমদিন হতে পারে ২০ মার্চ।

ইব্রাহিম আল জারওয়ান বলেন, আগামী বুধবার ২৯তম রমজানে, আরব দেশগুলোর আকাশে কোনো অর্ধচন্দ্র থাকবে না। অর্থাৎ আগামী ২০ মার্চ শুক্রবার সৌদি আরব, আরব আমিরাত, কাতারসহ ওই অঞ্চলের বেশিরভাগ দেশে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি।

শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সাইন্স অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাব অনুযায়ী, হিজরি ১৪৪৭ সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হবে। এ দিনই সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয়। সেই হিসেবে সৌদি আরবে ২০ মার্চ ঈদ হলে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ও আগে থেকেই ২১ মার্চ সম্ভাব্য ঈদের তারিখ ধরে ছুটির ক্যালেন্ডার সাজিয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের নতুন পূর্বাভাস সরকারি পরিকল্পনার সঙ্গেই মিলে যাচ্ছে। তবে শরীয়তের বিধান অনুযায়ী শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

শরিয়তের বিধান ও চাঁদ দেখা

জ্যোতির্বিজ্ঞানের হিসাব যাই হোক না কেন, ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী শাওয়াল মাসের বাঁকা চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজানের ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে চর-দ্বীপচর

শিক্ষার্থীদের বিক্ষোভে কার্যালয় ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামান

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের সম্মাননা

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

বাকিতে জ্বালানি তেল না পেয়ে পাম্প বন্ধের হুমকি যুবদল নেতার

বিশ্বকাপের মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই

মেসিদের হারানোর পরিকল্পনা জানালেন সুইস কোচ

অস্ট্রেলিয়ার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু হচ্ছে ২৫ অক্টোবর

জাতিসংঘে বাংলাদেশ / ‘পাঁচ বছরে ২০ হাজার কিমি খাল খনন ও তিস্তায় পানি নিশ্চিত হবে’

‘বাংলার রসনা বিলাস ২.০’  / খাঁটি বাঙালি খাবার ফিরিয়ে আনছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার

১০

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির অবনতি

১১

অযোধ্যায় রাম মন্দিরের টাকা চুরি করে প্রেমিকাকে আইফোন উপহার

১২

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২

১৩

‘লোকে বলে প্রেম আমি বলি জ্বালা’, আত্মজীবনী নিয়ে এলেন ফেরদৌসী রহমান

১৪

নতুন বেতন কাঠামোয় বেশি সুবিধা পাচ্ছেন যারা

১৫

মৌলভীবাজারে বাড়ছে নদ-নদীর পানি 

১৬

ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

১৭

পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩০

১৮

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল সন্তান

১৯

হঠাৎ কেন রক্তচাপ মাপার ছবি পোস্ট করলেন মার্টিনেজ?

২০
X