ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কখন কোন নফল নামাজ পড়বেন? সঠিক নিয়ম জানুন

নফল নামাজ
নামাজ আদায় করছেন এক তরুণ | ছবি: সংগৃহীত

মানবজীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে মহান আল্লাহর ইবাদতের মধ্যে। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের মাধ্যমে বান্দা আল্লাহর হুকুম পালন করে, তবে তাঁর বিশেষ নৈকট্য ও ভালোবাসা লাভের অন্যতম প্রধান মাধ্যম হলো নফল ইবাদত।

বিশেষ করে নফল নামাজগুলো মুমিনের আমলনামাকে সমৃদ্ধ করার পাশাপাশি আত্মিক প্রশান্তি ও আল্লাহর সান্নিধ্য লাভের এক অনন্য সিঁড়ি। আমাদের প্রাত্যহিক কর্মব্যস্ততার ভিড়ে অনেক সময় কোন নফল নামাজ কখন পড়তে হয় এবং সেগুলোর ফজিলত কী, তা নিয়ে আমাদের মনে নানা অস্পষ্টতা থাকে।

সম্প্রতি এক দ্বীনি মজলিসে ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ নফল নামাজের সঠিক সময় ও সামাজিক শিষ্টাচার নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যবহারিক আলোচনা করেছেন। তার আলোচনার আলোকে নিচে নফল নামাজের সময়গুলো তুলে ধরা হলো।

১. তাহাজ্জুদ

শায়খ আহমাদুল্লাহর মতে, ফরজ ও ওয়াজিব নামাজের পর নফল ইবাদতের তালিকায় সবচেয়ে মর্যাদাপূর্ণ হলো তাহাজ্জুদের নামাজ। এর গুরুত্ব এতই বেশি যে, মুমিনের জন্য এর চেয়ে উত্তম কোনো নফল নামাজ আর হতে পারে না।

সময়: এশার নামাজের পর থেকে ফজর হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদের সময় থাকে। তবে সবচাইতে বরকতময় ও মূল্যবান সময় হলো ভোররাত।

পরামর্শ: যদি কারও পক্ষে শেষ রাতে ওঠা কঠিন মনে হয়, তবে ঘুমানোর আগে অন্তত দুই বা চার রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়ে নেওয়া উচিত। এতেও তাহাজ্জুদের সওয়াব পাওয়া যাবে।

২. সালাতুদ দোহা বা চাশতের নামাজ

তাহাজ্জুদের পর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো সালাতুদ দোহা। রাসুলুল্লাহ (সা.) অনেক সাহাবিকে এই নামাজ নিয়মিত আদায়ের জন্য বিশেষভাবে ওসিয়ত বা নির্দেশ করেছেন।

সময়: সূর্য যখন গাছের উচ্চতার সমান হয়ে বেশ উপরে উঠে যায় এবং রোদের তাপে মাটি কিছুটা উত্তপ্ত হতে শুরু করে (সাধারণত সকাল ৮টা বা ৯টার দিকে), তখন সালাতুদ দোহার ওয়াক্ত হয়।

ফজিলত: আমাদের শরীরের প্রতিটি হাড়ের জোড়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া বা সাদাকা আদায় করা আবশ্যক। নিয়মিত সালাতুদ দোহা আদায়ের মাধ্যমে শরীরের এই সমস্ত জোড়ার সাদাকা বা কৃতজ্ঞতা আদায় হয়ে যায়। এটি কমপক্ষে ৪ রাকাত এবং সম্ভব হলে ৮ রাকাত পড়া উত্তম।

৩. সালাতুল ইশরাক

দিনের শুরুতে মহান আল্লাহর ইবাদত দিয়ে কাজ শুরু করার অন্যতম মাধ্যম হলো সালাতুল ইশরাক।

সময়: সূর্য উদিত হওয়ার ঠিক ১৫ থেকে ২০ মিনিট পর এই নামাজের ওয়াক্ত শুরু হয়। মনে রাখতে হবে, সূর্য ওঠার সঠিক সময়ে নামাজ পড়া নিষেধ।

অনেকেই ইশরাক ও দোহার নামাজকে একই নামাজ বলে থাকেন। তবে শায়খ আহমাদুল্লাহর মতে, ইশরাক ও দোহা ভিন্ন ভিন্ন নামাজ হওয়াই হাদিসের আলোকে অধিক গ্রহণযোগ্য।

উল্লিখিত নফল নামাজ ছাড়াও পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আগে-পরে কিছু নফল নামাজ আছে, সেগুলো নির্ধারিত সময়ে আদায় করতে হয়। এ ছাড়া কেউ যদি এমনিতে কোনো নফল নামাজ পড়তে চান, তবে নামাজের মাকরুহ ও নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় তা পড়তে পারবেন।

কালবেলা/এটিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১০

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১১

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১২

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৩

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৪

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৫

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৬

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৭

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৮

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৯

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

২০
X