কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০৪:৩১ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

হিন্দুদের জন্য চাকরি নিষিদ্ধ করার দাবি ভুয়া : সিএ প্রেস উইং

প্রধান উপদেষ্টার প্রেস উইং। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস উইং। ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে বাংলাদেশ সরকার হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে টাইমস অ্যালজেব্রার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টের একটি পোস্টে দাবি করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এই দাবি নাকচ করে এক বিবৃতিতে বলেছে যে এটি সম্পূর্ণ মিথ্যা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যাচাই করা ফেসবুক অ্যাকাউন্ট সিএ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা একটি বিবৃতিতে বলেছে, ‘এক্সের এই পোস্টে হিন্দুদের চাকরি নিষিদ্ধ করার দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না।

পোস্টে উল্লেখিত স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা বলে জানানো হয় বিবৃতিতে।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টির পাঁয়তারা চলছে। তাই গুজবরোধে একটি ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজ চালু করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১০

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১১

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

১২

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১৩

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

১৪

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

১৫

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

১৬

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

১৭

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

১৮

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

১৯

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

২০
X