কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০১:১৪ এএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৭:২৫ এএম
অনলাইন সংস্করণ

মুরাদনগরের ঘটনায় দোষীদের শাস্তি দাবি ঐক্য পরিষদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যথাযথ ও দ্রুত তদন্ত সম্পূর্ণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। একই সঙ্গে ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (২৯ জুন) রাতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের ভুক্তভোগী নারীকে ফজল আলী (৩৮) নামের এক রাজনৈতিক দলের নেতা ঘরের দরজা ভেঙে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে ওই নারীর ওপর অমানবিক ও পাশবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় কুমিল্লার মুরাদনগর থানায় একটি মামলা করেন ভুক্তভোগী নারী।

ঐক্য পরিষদ মনে করে, এ ঘটনা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নারীদের অধিকতর নিরাপত্তাহীনতায় ফেলবে, যা স্বাভাবিক জীবনযাপনের হুমকিস্বরূপ। এ ধরনের পৈশাচিক ঘটনার যথাযথ বিচার নিশ্চিত না হলে আইনের প্রতি মানুষ আস্থা ও বিশ্বাস হারাবে, যা দেশ ও জাতির জন্য অশনিসংকেত।

ঐক্য পরিষদের এক প্রতিনিধিদল রোববার ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভুক্তভোগী ও তার পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পরে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতার সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান।

প্রতিনিধিদলে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা ও যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুণ্ড, ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি লিটন পাল ও সাধারণ সম্পাদক শ্যামল দে, ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিপংকর চন্দ্র শীল, বাপ্পা চৌধুরীসহ পরিষদের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

১০

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

১১

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

১২

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

১৩

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

১৪

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

১৫

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

১৬

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

১৮

দালালকে ধরে হাসপাতালের ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

১৯

ইরানের হাতে এখনও ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে : ট্রাম্প

২০
X