কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিটিশ দুর্নীতিবিরোধী পদ হারিয়েছেন কি টিউলিপ?

টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত
টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

সম্প্রতি ব্রিটিশ দুর্নীতিবিরোধী পদ থেকে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে অপসারণ করা হয়েছে শীর্ষক কতিপয় গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে দাবি করে প্রচার করা হয়েছে।

বিষয়টি দেখেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। সংস্থাটি শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে বলছে এই তথ্য সঠিক নয়।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, টিউলিপ সিদ্দিককে ব্রিটিশ দুর্নীতিবিরোধী পদ থেকে অপসারণ করা হয়নি বরং কনজারভেটিভ পার্টির স্বরাষ্ট্রবিষয়ক মুখপাত্র ম্যাট ভিকার্স কর্তৃক টিউলিপকে দুর্নীতিবিরোধী কার্যালয়ের দায়িত্ব থেকে অপসরণের জোর দাবি জানানোর খবরকে ওই দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবি সংবলিত গণমাধ্যমের প্রতিবেদনগুলো যাচাই করে দেখা যায়, এ-সংক্রান্ত সংবাদগুলোর শিরোনাম এবং ফেসবুকে শেয়ার করা ফটোকার্ডে ‘ব্রিটিশ দুর্নীতিবিরোধী পদ থেকে টিউলিপকে অপসারণ’ বলে দাবি করা হলেও এসব সংবাদের মূল অংশে ভিন্ন তথ্য দেওয়া হয়েছে।

রিউমর স্ক্যানার বলছে, যেমন একুশে টিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৯ ডিসেম্বর, ২০২৪) লেবার পার্টির অভ্যন্তরীণ আইন পরিস্থিতি বিষয়ক মুখপাত্র ম্যাট ভিকার্স ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলকে এ প্রসঙ্গে বলেন, ‘যেহেতু টিউলিপের ব্যক্তিগত লেনদেন সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে টিউলিপকে অবিলম্বে সমস্ত নিষেধাজ্ঞা এবং দুর্নীতিবিরোধী নীতিগত সিদ্ধান্ত থেকে প্রত্যাহার করা হয়েছে।’

ডেইলি মেইলের বরাতে একই তথ্য দিয়েছে ইনকিলাব ও প্রবাস টাইম।

তবে বাংলাদেশের অন্যান্য গণমাধ্যমে (১, ২) একই বিষয়ে প্রকাশিত সংবাদগুলোতে শিরোনামের সঙ্গে বিস্তারিত প্রতিবেদনে একই তথ্য পাওয়া যাচ্ছে। প্রতিবেদনগুলোতে ডেইলি মেইলের প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, ফাইন্যান্সিয়াল স্যাংকশন ইমপ্লিমেন্টেশনের (আর্থিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন কার্যালয়) দায়িত্বে রয়েছেন টিউলিপ সিদ্দিক। ইউক্রেনে হামলার সঙ্গে রোসাটোমের সংশ্লিষ্টতার অভিযোগে এর সঙ্গে যুক্ত ৪৫টি আর্থিক প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটেনের এই সরকারি দপ্তর।

এ ক্ষেত্রে তাকে রোসাটোমের সহযোগী প্রতিষ্ঠানগুলো নিয়ে নিয়মিত পর্যালোচনা করতে হচ্ছে। তবে দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ার দায়ে টিউলিপকে দুর্নীতিবিরোধী কার্যালয়ের পদ থেকে অপসারণের জোর দাবি জানিয়েছেন বিরোধীদলীয় হোম অ্যাফেয়ার্সের মুখপাত্র ম্যাট ভিকার্স।

এই তথ্যের সূত্রে ডেইলি মেইলে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনটি খুঁজে বের করে রিউমর স্ক্যানার। গত ২৯ ডিসেম্বর (২০২৪) প্রকাশিত এই প্রতিবেদনেও একই তথ্য দেওয়া হয়েছে। তবে প্রতিবেদনের কোনো অংশেই ব্রিটিশ দুর্নীতিবিরোধী পদ থেকে টিউলিপকে অপসারণ করা হয়েছে শীর্ষক কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। পরে অনুসন্ধানে অন্যান্য ব্রিটিশ সংবাদমাধ্যম পর্যবেক্ষণ করেও টিউলিপকে অপসারণ করার বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি।

এদিকে একুশে টিভি, ইনকিলাব, প্রবাস টাইমসহ আরও কিছু গণমাধ্যমের সংবাদে দাবি করা হয়েছে যে ম্যাট ভিকার্স নামে ব্যক্তি এই আহ্বান জানিয়েছেন তিনি লেবার পার্টির অভ্যন্তরীণ আইন পরিস্থিতি বিষয়ক মুখপাত্র।

তবে রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, জনাব ম্যাট ভিকার্স লেবার পার্টির নেতা নন। তিনি কনজারভেটিভ পার্টির স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র। তার ওয়েবসাইট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সুতরাং ব্রিটিশ দুর্নীতিবিরোধী পদ থেকে টিউলিপ সিদ্দিককে অপসারণের আহ্বান জানানোর ঘটনাকে টিউলিপকে অপসারণ করা হয়েছে শীর্ষক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১০

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১১

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১২

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১৩

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৪

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৬

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৭

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৮

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৯

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

২০
X