কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ স্থগিতের খবর সঠিক নয় : জাতীয় বিশ্ববিদ্যালয়

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ স্থগিত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘প্রজ্ঞাপন’ গুজব ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২২ জুন) বিষয়টি নিয়ে কলেজ পরিদর্শকের দপ্তর থেকে জানানো হয়, সোশ্যাল মিডিয়া ও কিছু ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত স্মারক নং- ০৭(১৫৩৭) জাতী:বি:/ক:প:/৭০৯০ প্রকাশিত কোনো আদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় জারি করেনি।

এতে উল্লেখ করা হয়, এই প্রজ্ঞাপনটি ভুয়া বা ফেক। এ ধরনের কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেয়নি এবং এর দায়ভার কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের নয়। এটি একটি স্বার্থান্বেষী কুচক্রীমহলের অপপ্রচারের অংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ও বেসরকারি কলেজ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে, তারা যেন এই ভুয়া তথ্য অনুসরণ না করেন এবং গুজবে বিভ্রান্ত না হন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া স্মারক তৈরি ও প্রচার করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

২২ জুন থেকে একটি ‘প্রজ্ঞাপন’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়—সব বেসরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ নিয়ে অনেক কলেজের শিক্ষকমহলে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১০

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১১

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১২

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৩

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৪

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৫

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৮

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৯

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

২০
X