কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৯:৩৪ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ
রিউমর স্ক্যানার

মেট্রোরেল দুর্ঘটনার দাবিতে প্রচারিত ভিডিও সর্ম্পকে যা জানা গেল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের ভয়াবহ দুর্ঘটনা হয়েছে দাবিতে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে দেখা যায় মেট্রোরেলের একটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের নিচের সড়কে পড়ে যাচ্ছে।

তবে মিরপুরে মেট্রোরেলের বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের নিচের সড়কে পড়ে যাওয়ার দৃশ্যটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তার তৈরি করা হয়েছে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে আসে এ তথ্য।

সংস্থাটির অনুসন্ধানে জানা যায়, মিরপুরে মেট্রোরেলের বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের নিচের সড়কে পড়ে যাওয়ার ভিডিওটি বাস্তব নয়। এটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ভিডিওটির তদন্তে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইনস্টাগ্রামে the.worldai অ্যাকাউন্টে গত ২৩ মার্চ প্রকাশিত একটি ভিডিও পাওয়া গেছে, যা এই দাবির সঙ্গে মিলে।

ভাইরাল ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি। ভিডিওটি মূলত the.worldai নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২৩ মার্চ প্রকাশিত একটি ভিডিওর মিরর কপি। ভিডিওর শিরোনামে ব্যবহৃত হ্যাশট্যাগ নিশ্চিত করে এটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি। তদন্তে জানা গেছে, এই অ্যাকাউন্টটি নিয়মিত এআই-তৈরি কনটেন্ট প্রচার করে।

সম্প্রতি রাজধানীর মিরপুরে মেট্রোরেল লাইনচ্যুত হয়ে সড়কে পড়ে যাওয়ার কোনো দুর্ঘটনার তথ্য গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভিডিওটি মিথ্যা এবং সম্পূর্ণ ভুয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X