কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৪:২২ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের কড়া সমালোচনা করলেন রিফাত রশিদ

রিফাত রশিদ এবং নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : কালবেলা
রিফাত রশিদ এবং নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ৭১ টিভির সাংবাদিক নিয়ে দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ।

শনিবার (২৮ জুন) ফেসবুকে করা এক পোস্টে এ সমালোচনা করেন তিনি।

পোস্টে রিফাত রশিদ লিখেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী বললেন ৭১ টিভির অনেক সিনিয়র সাংবাদিক জুলাইয়ে আপনাদের সঙ্গে একীভূত হয়েছিল। আমি প্রথমত জানতে চাই, এই আপনাদের বলতে আপনি কাদের বুঝিয়েছেন? আর দ্বিতীয়ত জানতে চাই, এই সিনিয়র সাংবাদিকরা কারা? তাদের নামগুলো কি? যদি একটু কষ্ট করে বলতেন।

গোটা জুলাইজুড়ে একাত্তরের কোনো সিনিয়র সাংবাদিক আমার/আমাদের সঙ্গে ছিল বলে আমার মনে পড়ে না।

একদিকে বলবেন মিডিয়ার ফ্যাসিবাদ তাড়াও আর অন্যদিকে বলবেন একাত্তরের সিনিয়র সাংবাদিকদের অনেকে আপনাদের পাশে ছিলেন। একই অঙ্গে এত ভিন্ন রূপ কেন?’

রিফাত রশিদ তার পোস্টের কমেন্ট বক্সে একটি ভিডিও যুক্ত করেন। ওই ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণঅভ্যুত্থানের সঙ্গে ৭১ টিভির অনেক সিনিয়র সাংবাদিক আমাদের সঙ্গে একীভূত হয়েছিল এবং একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় জানিয়েছিল। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ৭১ টেলিভিশনের সেই উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১০

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১১

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১২

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৩

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৪

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৬

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৭

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৮

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৯

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

২০
X