কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১২:২৩ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসুর ভিপি প্রার্থী আবিদুলকে নিয়ে অপপ্রচার

ডাকসুতে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও ভাইরাল ভিডিওর স্ক্রিনশট।
ডাকসুতে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও ভাইরাল ভিডিওর স্ক্রিনশট।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খানকে ডাকসু নির্বাচনে সহসভাপতি পদে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

এই মনোনয়নের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় বিতর্কের ঝড় উঠেছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ভিডিও, যা সম্প্রতি সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর। ভিডিওর স্ক্রিনশট ও পোস্টে দেখা যায়, গোলাম রাব্বানীর পাশে দাঁড়ানো একজন ব্যক্তিকে গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে। দাবি করা হচ্ছে, সেই ব্যক্তি ছাত্রদল মনোনীত ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

রিউমর স্ক্যানারের অনুসন্ধান টিম ফ্যাক্টচেক করে জানায়, সাবেক ছাত্রলীগ নেতা রাব্বানীর সঙ্গে থাকা এই ব্যক্তি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম নন।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পাশে থাকা এই ব্যক্তি আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষ থেকে মনোনীত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান নন। প্রকৃতপক্ষে গোল দাগে চিহ্নিত এই ব্যক্তির নাম আপেল মাহমুদ সবুজ, যিনি একজন সাবেক ছাত্রলীগ নেতা।

সুতরাং, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পাশে ডাকসুতে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বসে আছেন দাবিতে প্রচার করা ছবিটি (ভিডিওর স্ক্রিনশট) মিথ্যা।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X