কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০১:৪০ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে মধ্যরাতের সেই বিতর্কিত ভিডিওর জবাব দিলেন সর্ব মিত্র

ছবি : ভিডিও থেকে সংগৃহীত
ছবি : ভিডিও থেকে সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বৃদ্ধকে লাঠি হাতে শাসানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা লাঠি নিয়ে ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধকে উচ্ছেদ করার চেষ্টা করছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়লে জন্ম নেয় নানা আলোচনা-সমালোচনার। সেই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সর্ব মিত্র চাকমা। বুধবার (৫ নভেম্বর) রাতে এ স্ট্যাটাস দেন তিনি।

স্ট্যাটাসে সর্ব মিত্র চাকমা বলেন, ‘গতকালের বিতর্কিত ভিডিও নিয়ে যত ধরনের ঘোলাটে বিষয়, শেষবারের মতো ক্লিয়ার করা জরুরি বলে মনে করি। বৃদ্ধ লোকের সঙ্গে এমন আচরণ কেন?—বৃদ্ধ লোকটিকে এ পর্যন্ত পাঁচ থেকে ছয়বার তুলে দেওয়া হয়েছিল। ইনজেকশন সিরিঞ্জ দিয়ে মাদক গ্রহণ, গাঁজা ইত্যাদি মাদক সেবনের অভিযোগ থাকার পরও ক্যাম্পাস ছাড়ার সুযোগ দিয়েছি গত ছয় দিন। তাও, ক্যাম্পাস না ছাড়াই কঠোরতার আশ্রয় নিতে হয়েছে। উল্লেখ্য, মাদকসহ তার ভিডিও আছে প্রমাণসহ। আমার তাকে প্রতিদিন সরাতে হচ্ছে, এ জন্য আমার অসহায়ত্ব ফুটে উঠেছিল ভিডিওতে আমার কথায়, ‘লোকটা প্রতিদিন বলে—আজকেই যাচ্ছি।’

তিনি বলেন, ‘জায়গাটা কি ক্যাম্পাসের বাইরে?—যিনি পোস্ট করেছেন তিনি উল্লেখ করেছেন বার্ন ইনস্টিটিউটের কথা। বোধ হয় ইচ্ছাকৃতভাবেই যাতে মানুষ মনে করে ক্যাম্পাসের বাইরে। কিন্তু, ফুটপাতটা মূলত অমর একুশে হলের শিক্ষার্থীদের ব্যবহৃত ফুটপাত এবং ক্যাম্পাসের অংশেই পড়ে। এ ফুটপাতে ভবঘুরে ও মাদকসেবী দিয়ে ভরে যাচ্ছে শিক্ষার্থীদের এ অভিযোগ দীর্ঘদিনের।’

‘বৃদ্ধ লোকটিকে কি প্রহার করা হয়েছে?—বৃদ্ধ লোকটির ব্যাগে মূলত মাদক এবং বিভিন্ন উপাদান ছিল এবং স্ট্র‍্যাচার তার হাতে ছিল যেটা তার লাগেই না। কিন্তু, ভিক্ষাবৃত্তির জন্য প্রতারণার উদ্দেশে লোকটা স্ট্র‍্যাচার ব্যবহার করে। এর আগেও তাকে সতর্ক করা হয়েছিল, যাতে স্ট্র‍্যাচার ব্যবহার না করে। লোকটিকে কোনোভাবেই প্রহার করা হয়নি। প্রক্টরিয়াল বডির এক সদস্য মূলত ব্যাগটা তার হাত থেকে ছাড়ানোর উদ্দেশ্যে ব্যাগে বাড়ি দেয় লাঠি দিয়ে। ক্যাম্পাসের আইনশৃঙ্খলা রক্ষার্থে এটা প্রক্টরিয়াল বডির দায়িত্বের আওতায় পড়ে। কারণ, প্রক্টরিয়াল বডি বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত।’

তিনি বলেন, ডাকসু বিশ্ববিদ্যালয়ের ৭৩ অধ্যাদেশ দ্বারা স্বীকৃত একটি প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি আনুষ্ঠানিক অংশ। ডাকসু বডির একজন সদস্য হিসেবে আমার অবশ্যই এখতিয়ার আছে প্রক্টরিয়াল বডি কীভাবে কার্যক্রম পরিচালনা করছে সেটা পর্যবেক্ষণ করা মাঠ পর্যায়ে গিয়ে এবং তাদের অপারেশন পরিচালনায় সহায়তা করা।

পুলিশের হাতে না দেওয়ার প্রসঙ্গে সর্বমিত্র বলেন, তথাকথিত ‘প্রহারের’ কারণে যে মানবিকতার কথা বলছেন, সেই একই মানবিকতার কারণে গত ছয় দিন ধরে লোকটাকে উঠাচ্ছি আইনের হাতে তুলে না দিয়ে। বৃদ্ধ লোকটির অসহায়ত্ব আমার কাছে গত ছদিন মূল বিষয় ছিল, যা দুর্ভাগ্যবশত আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

স্ট্যাটাসের শেষে তিনি বলেন, মূলত কোনো পথচারী এ ভিডিও করেনি। যারা সেদিন এ ভিডিও করেছে তারা খুব সূক্ষ্মভাবে লুকিয়ে করেছে এবং তারা পুরো অভিযানজুড়ে বাইকে দূর থেকে ভিডিও ধারণ করে পরিকল্পিতভাবে এবং তারা প্রত্যেকে রাজনৈতিক দলের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X