বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৯:৪০ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মহানবীর জীবনী লিখতে চান আসিফ নজরুল

সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

সহজ ভাষায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী লেখার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আগ্রহ ব্যক্ত করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘কয়েক বছর আগে আমি হজ করে আসি। এরপর ধর্মীয় বিষয়ে জানার আগ্রহ বৃদ্ধি পায়। আমাদের মহানবী (সা.)-এর জীবনী পড়ি বেশকিছু। মনে একটা প্রবল ইচ্ছে জন্ম নেয়, সহজ ভাষায় উনার জীবনী লেখার। মানুষের পথপ্রদর্শক ছাড়াও ব্যবসা, যুদ্ধপরিচালনা, কূটনীতি, দেশশাসন, মানবাধিকার ইত্যাদি ক্ষেত্রে ওনার অসামান্য সাফল্যকে তুলে ধরার।’

এত দিন কাজটি অগ্রসর না হওয়ার কারণ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এটা অনেক বড় কাজ, অনেক বিশাল। তবু আমি সাহস করে প্রস্তুতির কাজ শুরু করি। এর মধ্যে দেশে সরকার পরিবর্তন হয়। আমার পুরো পৃথিবী বদলে যায়। লেখালেখি দুরের কথা, এগুলো নিয়ে ভাবার সময় পর্যন্ত পেতাম না।’

পোস্টের শেষ দিকে নতুন করে কাজ শুরু করার কথা বলে সাবেক আইন উপদেষ্টা লেখেন, ‘আল্লাহর রহমতে এখন আবার স্বাভাবিক জীবনে ফেরত এসেছি। আবার আমার মনে পুরানো ইচ্ছেটা জাগ্রত হচ্ছে। ইনশাআল্লাহ্ শুরু করব।’

পরিশেষে পাঠকদের কাছে দোয়া প্রার্থনা করেন সাবেক এই উপদেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

রেলপথ ৫ ফুট উঁচু করার আশ্বাস রেল প্রতিমন্ত্রীর

পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ

শয়তানকে পরাজিত করতে যে ১০ কাজ থেকে দূরে থাকা উচিত

স্বাস্থ্যসেবা কেন্দ্রকে জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ

সারাদেশে যুবদলের ৩০০ নেতা-কর্মী বহিষ্কার

মেঘনায় ডুবল ৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার

অবিশ্বাস্য জয়ের পরও কেন রেগে গিয়েছিলেন মেসি?

শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা

সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, পানির নিচে ময়মনসিংহ নগরী

১০

এক দশকের পথচলার ইতি, ভেঙে যাচ্ছে কে-পপ ব্যান্ড কার্ড

১১

পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ

১২

ইউসিবিডির বার্ষিক সমাবর্তনে স্বীকৃতি পেলেন ১৭৮ শিক্ষার্থী

১৩

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৪

আর্জেন্টিনার কাছে হেরে যাকে ঘিরে ক্ষোভে ফুঁসছে মিশর, কে সেই রেফারি

১৫

সরকারি চাকরিজীবীদের জন্য ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

১৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

১৭

এআইইউবিতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

১৮

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ২ যুবক

১৯

এআই যুগ: তাকাতে হবে অন্য দিগন্তে

২০
X