কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৬, ১২:৫৩ পিএম
আপডেট : ৩১ মে ২০২৬, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রাতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

মাঠে জয় উদযাপন করছে বাংলাদেশের মেয়েরা। ফাইল ছবি
মাঠে জয় উদযাপন করছে বাংলাদেশের মেয়েরা। ফাইল ছবি

সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি অনেকটা নিয়ম রক্ষার হলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াই হওয়ায় আলাদা গুরুত্ব পাচ্ছে এই ম্যাচটি। জয় দিয়ে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় বাংলাদেশ।

রোববার (৩১ মে) হাইভোল্টেজ এই ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করে মারিয়ারা।

ভারতের গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি।

ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটিয়েছেন সাবিনা-রূপনাদের দল। সকালে গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করে তারা। সেখানে ওয়ার্ম-আপ ও পাসিং ড্রিলের পর পজেশন হোল্ড এবং ছোট ছোট দলে ভাগ হয়ে ম্যাচ-সিনারিও অনুশীলন করেন ফুটবলাররা।

অনুশীলনের শেষ পর্যায়ে প্রধান কোচ পিটার বাটলারের মূল ফোকাস ছিল ট্যাকটিক্যাল পজিশনিং ও সেট-পিস কৌশল নিয়ে কাজ করা। স্বস্তির খবর হলো, স্কোয়াডের সবাই পুরোপুরি ফিট আছেন। ফলে ভারতের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে পারছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের আগে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার বলেন, তারা এখন একটি সম্পূর্ণ ভিন্ন দল এবং অনেক ভালো ফুটবল খেলছে। দলে কিছু প্রকৃত ম্যাচ উইনার রয়েছে। ভারতের আক্রমণাত্মক মানসিকতা থাকলে তাদেরও তা আছে। তারা যেমন প্রয়োজন হলে রক্ষণ সামলাতে জানে, তেমনি গোলের সুযোগও তৈরি করতে পারে।

কালবেলা/কেএইচআর/এমএ/এমজে
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালি সড়ক যোগাযোগ বন্ধ

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুষি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১০

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

১২

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

১৩

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

১৪

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১৫

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১৬

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১৭

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৮

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৯

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

২০
X