বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পিএসজি ছাড়তে এমবাপ্পের শর্ত

পিএসজি ছাড়তে এমবাপ্পের শর্ত

কিলিয়ান এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৪ সালের পর। ফরাসি তারকা চুক্তি আর না বাড়াতে চিঠি দিয়েছেন ক্লাবকে। এতেই খেপেছে পিএসজি। তারা জানিয়েছে, মেয়াদ শেষ করে ফ্রি ট্রান্সফার হিসেবে ক্লাব ছাড়ার সুযোগ নেই। যেতে হলে দলবদল করেই যেতে হবে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এমবাপ্পে ক্লাব ছাড়াতে নতুন শর্ত দিয়েছেন। তিনি ক্ষতিপূরণের অর্থ পেলেই পিএসজি ছাড়বেন।

পিএসজির সঙ্গে গত বছর হওয়া চুক্তি অনুযায়ী ১৫ কোটি ইউরোর বেতন ও বোনাস এমবাপ্পের পাওয়ার কথা। এটা দিতেও নাকি প্রস্তুত রিয়াল মাদ্রিদ। ২০২৪ সালে ফ্রি ট্রান্সফার হিসেবে রিয়ালে গেলে ট্রান্সফার বোনাস হিসেবে এ টাকাটা নিতে চান তিনি।

সেটা পেলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না। তা ছাড়া এমবাপ্পের মা চান ছেলে রিয়ালে যাক। ফাইজা লামারি এক সাক্ষাৎকার বলেছিলেন, ‘তার বাবা চায় সে থাকুক। আর আইনজীবী এবং আমি চাই সে চলে যাক। তবে আমাদের তিনজন সিদ্ধান্ত দেওয়ার কেউ নই। যখন কিলিয়ান (এমবাপ্পে) কিছু চায়, তবে আপনি যা-ই চান, তাতে কোনো লাভ নেই। সে নিজেরটাই করবে। এটাই ঠিক।’

এমবাপ্পে পিএসজি ছাড়ুক সেটা চান মেসিও। ফরাসি সংবাদমাধ্যম আর্জেন্টাইন লিজেন্ডকে উদ্ধৃত করে লিখেছে, ‘আমি চাইব তুমি (এমবাপ্পে) বার্সেলোনাতে যাও। কিন্তু যদি তুমি রিয়াল মাদ্রিদে যেতে চাও, সেখানেই যাও। এমন একটা দলে যাও যারা জিততে জানে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X