স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ১১:২৬ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

সেই লর্ডসেই অ্যান্ডারসনের শেষ

শেষ টেস্টের আগে জেমস অ্যান্ডারসন। ছবি : সংগৃহীত
শেষ টেস্টের আগে জেমস অ্যান্ডারসন। ছবি : সংগৃহীত

প্রায় ২১ বছর আগে ২০০৩ সালের ২২ মে জিম্বাবুয়ের বিপক্ষে লর্ডসে অভিষেক হয়েছিল জিমি অ্যান্ডারসনের। প্রথম শিকার ছিলেন মার্ক ভার্মুলেন। ২১ বছর পর বুধবার (১০ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবার সেই লর্ডসে খেলতে নামছেন অ্যান্ডারসন। ১৮৭ টেস্টে তার নামের পাশে এখন ঠিক ৭০০ উইকেট। এটিই তার শেষ টেস্ট । ইংলিশ টিম ম্যানজমেন্ট তাকে টেস্ট ছাড়ার পরামর্শ দিয়েছেন। তাই দারুণ ফর্মে থাকার পরও ইচ্ছার বিরুদ্ধে অবসরে যাবেন বলে জানিয়েছেন অ্যান্ডারসন।

ইতিহাসের অন্যতম সেরা পেসার অ্যান্ডারসনের টেস্ট অভিষেক হওয়ার আগে এন্ড্রু ক্যাডিক ২০০৩ সালের জানুয়ারিতে সিডনি টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন। এরপর আর ইংল্যান্ডের হয়ে খেলতে পারেননি। তরুণ অ্যান্ডারসনকে সুযোগ দেওয়া হয়েছিল। লর্ডসে কি একই ভাগ্য বরণ করতে যাচ্ছেন জিমি? তবে যা-ই ঘটুক, ইতিহাস তাকে মনে রাখবে সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে। লর্ডসে নামার আগে অ্যান্ডারসন বলেন, ‘আমার তো মনে হয় এখনো যথেষ্ট ভালো বল করি। আগের মতোই বল করতে পারি। এটাও ঠিক, একটা সময় থামতেই হয়। এখন না হলেও এক বা দুই বছরের মধ্যে অবসর নিতেই হতো। আসলে আমাকে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। সিদ্ধান্তটা আমাকে মেনে নিতে হয়েছে। দুই মাস ধরে বিষয়টার সঙ্গে মানিয়ে নিয়েছি। এই সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে, সেটাও বুঝেছি। দল এবং টিম ম্যানেজমেন্ট যেটা চাচ্ছে, সেটাই হওয়া উচিত।’

জোর করে তাকে অবসরে পাঠানো হচ্ছে কি না—এমন প্রশ্নের উত্তরে অ্যান্ডারসন বলেন, ‘এভাবে বলা কঠিন। তবে আমাকে একটা রাস্তা বেছে নিতে বলা হয়েছে। ভালো পারফর্ম করে ক্রিকেটকে বিদায় জানাতে চাই। এটাই এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সত্যি বলতে অবসর নেওয়ার ভাবনা আমার ছিল না। গত ভারত সফরেও যথেষ্ট ফিট ছিলাম। নিজের পারফরম্যান্সেও সন্তুষ্ট ছিলাম। আমার মতো সিনিয়র বোলার প্রতিটি টেস্ট খেলবে না। এটাই প্রত্যাশিত। বিশ্রামটাও প্রয়োজন।’

ল্যাঙ্কাশায়ারের হয়ে গত সপ্তাহেই ৭ উইকেট নিয়েছেন তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X