স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাটকিনসনের হ্যাটট্রিকে ইংলিশদের বড় লিড

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওয়েলিংটন টেস্টে দ্বিতীয় দিন শেষেই নিউজিল্যান্ডের বিপক্ষে বিশাল রানের লিড নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনে গাস অ্যাটকিনসনের হ্যাটট্রিকে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। শনিবার ম্যাচের দ্বিতীয় দিনেই তারা এগিয়ে গিয়েছে ৫৩৩ রানে। এখনো ইংল্যান্ডের হাতে রয়েছে পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩৭৮ রান করে ইংল্যান্ড। প্রথম ইনিংসে তারা ২৮০ রানে অলআউট হয়েছিল।

বেসিন রিজার্ভে প্রথম দিনের শেষে নিউজিল্যান্ড ২৬ ওভারে ৮৬ রান তুলতে হারিয়েছিল ৫ উইকেট। আজ দ্বিতীয় দিনে মাত্র ৪৫ মিনিটে ৫৩ বলের মধ্যে বাকি ৫ উইকেট হারায় তারা। কিউইদের প্রথম ইনিংসের ৩৪তম ওভারে হ্যাটট্রিক করেন অ্যাটকিনসন। ৩৪.৩ ওভারে প্রথম আউট করেন নাথান স্মিথকে। পরের বলে ফেরান ম্যাট হেনরি। এরপর টিম সাউদিকে আউট করে বেসিন রিজার্ভে প্রথম হ্যাটট্রিক করেন অ্যাটকিনস।

২০১৭ সালের পর প্রথম ইংলিশ বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন তিনি। টেস্টে ইংল্যান্ডের ১৫তম বোলার হিসাবে হ্যাটট্রিক করেন তিনি। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষবার হ্যাটট্রিক করেছিলেন মইন আলি। কিউইদের বিপক্ষে অ্যাটকিনসন এবং ব্রাইডন কার্স চারটি করে উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৩৭ রান করেন কেন উইলিয়ামসন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ব্যাটার অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন। ওপেনার বেন ডাকেট আউট হন ৯২ রানে। তিনে নামা জেকব বেথেল ৯৬ করেছেন। জো রুট অপরাজিত ছিলেন ৭৩ রানে। হ্যারি ব্রুক করেন ৫৫ রান। জ্যাক ক্রোলি ৮ রান করেন। ওলি পপ করেন ১০ রান। অধিনায়ক বেন স্টোকস ৩৫ রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২৮০ ও ৭৬ ওভারে ৩৭৮/৫ (বেথেল ৯৬, ডাকেট ৯২, রুট ৭৩*, ব্রুক ৫৫, স্টোকস ৩৫*; সাউদি ২/৭২, হেনরি ২/৭৬, ফিলিপস ১/৭৫।

নিউজিল্যান্ড: ৩৪.৫ ওভারে ওভারে ১২৫ (উইলিয়ামসন ৩৭, ল্যাথাম ১৭, ব্লান্ডেল ১৬, ফিলিপস ১৬, স্মিথ ১৪; অ্যাটকিনসন ৪/৩১, কার্স ৪/৪৬, স্টোকস ১/২১, ওকস ১/২৬) (দ্বিতীয় দিন শেষে)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১০

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১১

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৪

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৫

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৭

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৮

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৯

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

২০
X