স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটিং ব্যর্থতায় চাপে কিউইরা

উইকেটের পর ইংলিশ খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেটের পর ইংলিশ খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত

দিনের প্রায় শেষ দিকে এসে ইংল্যান্ড পেসার ব্রাইডন কার্সের বলে কিপারের গ্লাভসবন্দি হলেন ড্যারিল মিচেল। টম ব্লান্ডেলকে নিয়ে বাকি দুই ওভার কাটিয়ে দেন নাইটওয়াচম্যান হয়ে নামা উইল ও’রুরকি। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগে দাপুটে শুরুর পর প্রথম দিন শেষে মোটামুটি স্বস্তি ইংল্যান্ড শিবিরে। আর ব্যাটিং ব্যর্থতায় চাপে পড়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ব্যাটিং বিনোদন দেখিয়েছিল ইংল্যান্ড। ৫৪.৪ ওভারে ৫.১২ গড়ে ২৮০ রান তোলে সফরকারীরা। ১১৫ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১২৩ রানের দাপুটে ইনিংস খেলেছেন হ্যারি ব্রুক।

এ ছাড়াও কিপার ব্যাটার ওলি পোপ ৭৮ বলে খেলেছেন ৬৬ রানের ইনিংস। তবে লেট মিডল অর্ডারের ব্যাটাররা কেউই সুবিধা করতে না পারায় তিনশ ছোঁয়া হয়নি ইংল্যান্ডের। এক সেশন ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে কিউইরা। পেস তোপে পড়ে ২৬ ওভারে ৫ উইকেটে ৮৬ রান তুলে দিন শেষ করেছেন তারা। প্রথম দিন শেষেই ১৯৪ রানে এগিয়ে রইল ইংলিশরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ভিডিও বার্তায় ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১০

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১১

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১২

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৩

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৪

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৫

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৬

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৭

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৮

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৯

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

২০
X