স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রাগবির ধাঁচে ক্রিকেটারদের এবার নেওয়া হবে ‘ব্রঙ্কো’ টেস্ট!

ভারতীয় ক্রিকেট দল। ‍ছবি : সংগৃহীত
ভারতীয় ক্রিকেট দল। ‍ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে ভারতের ফাস্ট বোলারদের ফিটনেসে খুশি হতে পারেননি কোচরা। ফিটনেসের উন্নতির লক্ষ্যে এবার ক্রিকেটারদের রাগবির ধাঁচে ‘ব্রঙ্কো’ টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ভারতের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু চান, ফাস্ট বোলাররা জিমে সময় কাটানোর চেয়ে মাঠে গিয়ে বেশি ‍সময় দৌড়োদৌড়ি করুক। আর তাই কোচ গৌতম গম্ভীরের সঙ্গে মিলে যৌথভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘ব্রঙ্কো’ পরীক্ষায় প্রথমে ২০ মিটার দৌড়ে আবার স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে হয়। এরপর ৪০ মিটার দৌড়ে ফিরতে হয়। তারপর ৬০ মিটার দৌড়ে ফিরতে হয়। এই পুরো প্রক্রিয়া হলো একটা সেট। এভাবে একবারে ৫টা সেট করতে হয়। ৫টা সেট সম্পূর্ণ করতে একজন ক্রীড়াবিদকে ১,২০০ মিটার দৌড়তে হয়। ভারতীয় ক্রিকেটারদের বলা হয়েছে পাঁচ মিনিটের মধ্যে ৫টা টেস্ট সম্পূর্ণ করতে।

জানা গেছে, বার্ষিক চুক্তিতে থাকা একাধিক ক্রিকেটার এরই মধ্যে ব্রঙ্কো টেস্ট দিয়েছেন। সম্প্রতি দেখা গেছে, ভারতের ফাস্ট বোলাররা সেভাবে দৌড়চ্ছেন না। বরং অনেক সময় কাটাচ্ছেন জিমে। তাদের দৌড় আরও বাড়াতে বলে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X