স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

৩ কোটি টাকার মানহানির মামলা করলেন বিশ্বকাপজয়ী কোচ, কিন্তু কেন?

পরিবারের সঙ্গে গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত
পরিবারের সঙ্গে গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত

চাকরির মতো কোচদের দিনকালও কাটে চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে। দলের ভালো পারফরম্যান্সে যেমন প্রশংসা পাওয়া যায়, তেমনি বাজে সময়ে ধেয়ে আসে একের পর এক সমালোচনার তির। শুধু এখানেই শেষ নয়। সামাজিক মাধ্যমে তাদের নিয়ে অসত্য ভিডিও, পোস্ট করা হয়। এমন ঘটনায় এবার মোটা অঙ্কের টাকা মানহানির মামলা করেছেন সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচ গৌতম গম্ভীর।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রয়োগ করে বানোয়াট ছবি প্রচার করায় দিল্লি হাইকোর্টে গম্ভীর মামলা করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছে। অনলাইন মার্কেটপ্লেসগুলো অনুমতি ছাড়াই তার নাম ও ছবি ব্যবহার করে পোস্টার এবং অন্যান্য পণ্য বিক্রি করায় মানহানি হয়েছে বলে দাবি করেছেন তিনি। নাম-পরিচয় ব্যবহার করে কেউ যেন ভবিষ্যতে এমন অসত্য খবর প্রচার করতে না পারেন, সেবারে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছেন। ২ কোটি ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন ভারতের কোচ। বাংলাদেশি মুদ্রায় তা ৩ কোটি ৩১ লাখ টাকা।

গম্ভীরের মামলায় ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম এবং মেটা, এক্স কর্পোরেশন ও ইউটিউবের মালিক গুগলের মতো প্রযুক্তি সংস্থা এই তালিকায় রয়েছে। অভিযোগ অনুযায়ী, বেশ কয়েকটি ক্লিপে তাকে এমন সব মন্তব্য করতে দেখানো হয়েছে যা তিনি কখনোই করেননি। পদত্যাগের ঘোষণা হিসেবে উপস্থাপিত ভিডিওটি ২৯ লাখের বেশি ভিউ হয়েছে। আরেকটি ভিডিওতে বিশ্বকাপে সিনিয়র ক্রিকেটারদের অংশগ্রহণের ব্যাপারে গম্ভীর নাকি মন্তব্য করেছেন। এই ভিডিও ১৭ লাখের বেশি দেখা হয়েছে।

ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং টেলিযোগাযোগ বিভাগও গম্ভীরের মামলার সঙ্গে জড়িত। এই মামলাটি ভারতের কপিরাইট আইন, ট্রেডমার্ক আইন এবং বাণিজ্যিক আদালত আইনের বিধানের উপর ভিত্তি করে করা হয়েছে। এতে দিল্লি হাইকোর্টের পূর্ববর্তী সেইসব রায়েরও উল্লেখ করেছে, অভিনেতা এবং প্রাক্তন ক্রিকেটারদের অধিকারসহ সংশ্লিষ্ট ব্যাপারগুলো বলবৎ করা হয়েছে। এআই সৃষ্ট বিষয়বস্তুর ক্ষেত্রেও সেটা কার্যকরী হবে।

২০২৪ সালের জুলাইয়ে ভারতের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন গম্ভীর। কোচ হিসেবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তিনি। ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথেও ভারত অনেকটা এগিয়ে ছিল। কিন্তু নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজে ভরাডুবি হওয়ায় তা আর সম্ভব হয়নি। এর আগে ক্রিকেটার হিসেবে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ—দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X