বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১০:০৩ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

ওয়ানিন্দু হাসারাঙ্গা। ছবি : সংগৃহীত
ওয়ানিন্দু হাসারাঙ্গা। ছবি : সংগৃহীত

জুলাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগা অলরাউন্ডারকে আগেই বাংলাদেশ সিরিজের ওয়ানডে থেকে ছিটকে যেতে হয়েছিল, এবার দুই ম্যাচের জিম্বাবুয়ে সিরিজেও তাকে পাচ্ছে না লঙ্কানরা।

চরিথ আসালাঙ্কার নেতৃত্বে ঘোষিত ১৬ সদস্যের দলে ফিরেছেন টপ-অর্ডারের ব্যাটার নুয়ানিদু ফার্নান্দো। সর্বশেষ ২০২৪ সালের শুরুর দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি। এছাড়া প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা ২২ বছর বয়সী পাভান রথনায়েকে।

বাংলাদেশ সিরিজে খেলা অবিষ্কা ফার্নান্দো ও ইশান মালিঙ্গাকে এবার রাখা হয়নি দলে। তবে পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা ও নিশান মাদুশকা থাকছেন ব্যাটিং লাইনআপে।

বোলিং আক্রমণে গতি ও স্পিনের ভারসাম্য রেখেছে শ্রীলঙ্কা। দুশমান্থ চামিরা, দিলশান মাদুশাঙ্কা ও আসিথা ফার্নান্দো নেতৃত্ব দেবেন পেস আক্রমণকে। স্পিন বিভাগে আছেন মাহিশ থিকশানা, দুর্নিথ ওয়েল্লালাগে ও জেফ্রি ভান্ডারসে।

হারারেতে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ২৯ ও ৩১ আগস্ট। এর পর তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

শ্রীলঙ্কা ওয়ানডে দল:

চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পাভান রথনায়েকে, দুর্নিথ ওয়েল্লালাগে, মিলান রথনায়েকে, মাহিশ থিকশানা, জেফ্রি ভান্ডারসে, আসিথা ফার্নান্দো, দুশমান্থ চামিরা, দিলশান মাদুশাঙ্কা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X