সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০২:০৪ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

মিচেলের অপরাজিত শতকে ভারতকে হারাল নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্দোরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে ভারত। ড্যারিল মিচেলের অপরাজিত ১৩১ রানের অসাধারণ ইনিংসে ভর করে লক্ষ্য সহজেই টপকে যায় সফরকারীরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এলো, ফলে শেষ ম্যাচে নিষ্পত্তি হবে সিরিজের ভাগ্য।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। ওপেনারদের ধীর শুরুর পর ছন্দে ফিরেন শুভমান গিল, যিনি ৫৬ রান করেন। তবে মিডল অর্ডারে দ্রুত উইকেট হারিয়ে ১১৮ রানে ৪ উইকেট পড়ে যায় স্বাগতিকদের। এমন অবস্থায় দলের হাল ধরেন কে এল রাহুল। এক প্রান্ত আগলে রেখে শেষ দিকে গতি বাড়ান তিনি। ১১২ রানে অপরাজিত থেকে ভারতের স্কোর দাঁড় করান ৫০ ওভারে ২৮৪/৭-এ।

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ক্রিস্টিয়ান ক্লার্ক, যিনি তিনটি উইকেট নেন।

২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি নিউজিল্যান্ড। ওপেনার ডেভন কনওয়েহেনরি নিকোলাস দ্রুত ফিরে গেলে চাপ বাড়ে সফরকারীদের ওপর। তবে তিন নম্বরে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ নেন ড্যারিল মিচেল। উইল ইয়ংয়ের সঙ্গে তার ১৬২ রানের জুটিতে ম্যাচ পুরোপুরি নিউজিল্যান্ডের দিকে ঘুরে যায়।

ইয়াং ৮৭ রান করে আউট হলেও মিচেল থামেননি। ৯৬ বলে সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত ১১৭ বলে অপরাজিত ১৩১ রান করেন তিনি। গ্লেন ফিলিপস ৩২ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। ৪৭.৩ ওভারে ২৮৬ রান তুলে নেয় নিউজিল্যান্ড, যা ভারতের মাটিতে তাদের সর্বোচ্চ সফল ওয়ানডে রান তাড়া।

এই হারে সিরিজ নির্ধারণী ম্যাচে বাড়তি চাপ পড়ল ভারতের ওপর। তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতেই এখন ঠিক হবে সিরিজের চূড়ান্ত ফল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X