স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারত না আসায় আর্থিক ক্ষতির মুখে বিসিবি

আমিনুল ইসলাম বুলবুল। ‍ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম বুলবুল। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের আগে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলার কথা ছিল ভারতের। সেটি হলে আর্থিকভাবে লাভবান হতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত না আসায় টাইগাররা এখন খেলছে নেদারল্যান্ডসের বিপক্ষে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ভারত না আসায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবি সভাপতি জানান, ভারত না আসায় আর্থিক ক্ষতির পাশাপাশি প্রস্তুতিতেও ঘাটতি হয়েছে বাংলাদেশের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত আসার কথা ছিল বাংলাদেশে; কিন্তু আসেনি। আমরা কিছুটা আর্থিক ক্ষতিতে আছি এই সিরিজ নিয়ে। তবুও আমরা এই সিরিজ আয়োজন করেছি। কলকাতায় সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে আমরা হেরেছিলাম। তাই শক্তির ব্যাপারের চেয়ে বড় ব্যাপার হলো প্রস্তুতি।’

এশিয়া কাপ এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকেই বাংলাদেশের প্রস্তুতি শুরু বলে দাবি বুলবুলের। বিসিবি সভাপতি বলেন, ‘আমরা ভালো খেলছি। এশিয়া কাপ ও ২০২৬ সালের যে বিশ্বকাপ হবে তার প্রস্তুতি চলছে এখন।’

উল্লেখ্য, আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ দলের লড়াই শুরু হবে ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে ম্যাচ খেলে গ্রুপ পর্ব শেষ করবে টাইগাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১০

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১

আ.লীগ নেতা কারাগারে

১২

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৩

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৪

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৫

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৬

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৭

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৮

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৯

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

২০
X