স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চমক রেখে দল ঘোষণা ভারতের

দ্বিতীয় দল হিসেবে দল ঘোষণা করেছে ভারত। ছবি : সংগৃহীত
দ্বিতীয় দল হিসেবে দল ঘোষণা করেছে ভারত। ছবি : সংগৃহীত

আগামী জুনে ইংল্যান্ডে শুরু হবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য দ্বিতীয় দল হিসেবে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করেছিল স্বাগতিক ইংল্যান্ড।

হারমানপ্রিত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলে রয়েছে চমক। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন নন্দিনী শর্মা। গত ডব্লিউপিএলে দিল্লীর হয়ে সবচেয়ে বেশি ১৭টি উইকেট শিকার করেছিলেন নন্দিনী। সোফি ডিভাইনের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। সেটারই পুরস্কার পেয়ে জাতীয় ডাক পেলেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।

দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার যশস্তিকা ভাটিয়া ও রাধা যাদব। চোটের কারণে দীর্ঘ দিন দলের বাইরে ছিলেন যশস্তিকা। গত বছরের আগস্টে ভারত 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর তার এসিএল অস্ত্রোপচার হয়। তিনি সর্বশেষ ২০২৪ এর এপ্রিলে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন। ভারতের স্পিন আক্রমণে রাধার পাশাপাশি আছেন দীপ্তি শর্মা, শ্রী চরণি ও শ্রেয়াঙ্কা পাতিল।

দলে জায়গা পাননি আনুশকা শর্মা, উমা চেত্রি ও কাশভি গৌতম। চোট থেকে সেরে না ওঠায় জায়গা হয়নি কাশভির।

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে খেলবে ভারত। তাদের গ্রুপসঙ্গী হিসেবে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। একই স্কোয়াড নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলবে ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত স্কোয়াড : হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিকা ঘোষ, অরুন্ধতী রেড্ডি, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রী চরণি, শ্রেয়াঙ্কা পাতিল, ভারতী ফুলমালি, যশস্তিকা ভাটিয়া, নন্দিনী শর্মা এবং রাধা যাদব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, হাসপাতালে ভর্তি

‘দুঃখজনক, ইনশাআল্লাহ আগামীবার’

২০ শিশুসহ শত ফিলিস্তিনিকে আশ্রয় দিল স্পেন

রেকর্ডভাঙা তাপপ্রবাহের পর ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স

খুলনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন করতে পারবেন যারা

একবারেই পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ, বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘ইউএনও’কে স্যার বললে আমাকেও বলতে হবে

স্বাস্থ্যমন্ত্রী / শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল

 ১২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

১০

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি আবারও শুরু

১১

শিশু আসমা হত্যা মামলার রায় আজ

১২

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী 

১৩

নেইমারের বিদায়ে আবেগী পলাশ / ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

১৪

ভারী বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে ভবন ধস, নিহতদের পাঁচজনই শিশু

১৫

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

১৬

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

১৭

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

১৮

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

১৯

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

২০
X