স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পাল্টে গেল সমীকরণ, এখন যেভাবে সুপার ফোরে যেতে পারে বাংলাদেশ

নবীর ইনিংস সমীকরণ পাল্টে দিয়েছে লিটনদের জন্য। ছবি : সংগৃহীত
নবীর ইনিংস সমীকরণ পাল্টে দিয়েছে লিটনদের জন্য। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাংলাদেশ এখনও বেঁচে আছে সুপার ফোরের সমীকরণে। তবে এখন আর সব কিছু নিজেদের হাতে নেই, নির্ভর করতে হচ্ছে শ্রীলঙ্কার ম্যাচের ফলাফলের ওপর।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে মোহাম্মদ নবীর ঝোড়ো ইনিংসে ১৬৯ রানের লড়াকু সংগ্রহ গড়ে দিয়েছে আফগানিস্তানকে। শেষ ওভারে দুনিথ ওয়েল্লালাগেকে টানা পাঁচ ছক্কা হাঁকিয়ে নবী একাই বদলে দিয়েছেন ম্যাচের চিত্র। তার ২২ বলে ৬০ রানের ঝড়ো ইনিংসে আফগানরা সুপার ফোরের দোরগোড়ায়।

এই পরিস্থিতি পুরো সমীকরণ পাল্টে দিয়েছে বাংলাদেশ দলের জন্যও। সুপার ফোরে যেতে হলে এখন নির্ভর করতে হচ্ছে লঙ্কানদের ওপর। বাংলাদেশকে শেষ চারে তুলতে হলে শ্রীলঙ্কাকে ১৭০ রানে করতে হবে, অর্থাৎ ম্যাচ জিততে হবে।

তবে আরও একটি সম্ভাবনা আছে। যদি আসালাঙ্কার দল ১০০ রানের নিচে গুটিয়ে যায়, তাহলেও নেট রান রেটে লঙ্কানদের পেছনে ফেলবে বাংলাদেশ। সেক্ষেত্রে আফগানিস্তানের সঙ্গে হাত মিলিয়েই সুপার ফোরে চলে যাবে টাইগাররা।

এশিয়া কাপের এই জটিল সমীকরণে নাবির ব্যাটিং যেমন আফগানিস্তানকে এগিয়ে দিয়েছে, তেমনি বাংলাদেশের জন্যও বাঁচিয়ে রেখেছে ‘শেষ চারের’ আশা। এখন চোখ শুধু লঙ্কানদের ব্যাটিংয়ের দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১০

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১১

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১২

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৩

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৪

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৫

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৬

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৮

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

২০
X