স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

৪০ দিন ট্রমায় ছিলেন তামিম!

অল্পের জন্য প্রাণে বেঁচেছিল বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
অল্পের জন্য প্রাণে বেঁচেছিল বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচেছিল বাংলাদেশ ক্রিকেট দল। ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে একটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়। সে সময় পাশেই ছিলেন সফরকারী ক্রিকেটাররা। সেই ঘটনার বর্ণনা দিলেন তামিম ইকবাল।

এক পডকাস্টে তামিম বলেন, ‘হোটেলে গিয়ে সবাই রিয়াদ ভাইয়ের রুমে ঢুকলাম, সেখান থেকে ভিডিও দেখছিলাম। সবাই কান্নাকাটি করে ৩-৪ জন করে এক রুমে ছিলাম। পরের ৪০ দিন আমার ট্রমা ছিল। এর থেকে বের হতে কিন্তু আমাদের অনেক দিন লেগেছে। আমরা সবাই পাঞ্জাবি, টুপি পরা। সে (আততায়ী) তো খুঁজতেছে মুসলিম। সে তো আগের দুই জুম্মায় এসে দেখে গেছে সময় ভুল করে এসেছে, ১০ মিনিট পরে আসলে র'ক্তের বন্যায় ভেসে যেত।’

তামিম আরও বলেন, ‘কাছাকাছি যাওয়ার পর দেখলাম ২ জন পরে আছে। পরে দেখি আরও ৪-৫ জন পরে আছে। পরে একজন মহিলা আমাদের গাড়ি ব্লক করে কান্নাকাটি করছে। সাইডে দেখতেছি লা'শ পড়ে আছে সব। এখন আমরা তো বুঝতেছি না কী হয়েছে। মানুষ থেকে শুনেছি হা'মলা হয়েছে এবং ওরা (যারা হা'মলা করেছে) এখনও ভিতরে। কিছু বুঝতেছি না। এরপর হলিউড স্টাইলে পুলিশ আসলো।’

বাস ড্রাইভারের দেরি হওয়ায় ঘটনাক্রমে রক্ষা পান তামিমরা। বলছিলেন, ‘আমরা বাসে বসে আছি। নিউজিল্যান্ডের বাস ড্রাইভার সিগারেট খাচ্ছিল। আমাদের মত না কিন্তু, আমাদেরগুলা কী করত? দেখত যে আসছে, ফালায়ে দিয়ে চলে যাইত। সে পুরো সিগারেটটা খাবে। সময় নিয়ে সিগারেট খেয়েছে। সেখানে কিছু মিনিট দেরি হয়। এভাবে দেরি হয়েছে। এভাবে করে আমরা বেঁচে গেছি। আমরা সময়মতো চলে গেলে আমরা কেউ বাঁচতাম না, প্রথম গুলিটা আমি খাইতাম।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X