স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

শেষ ওভারের ঝড়ে আফগানদের বড় সংগ্রহ, শঙ্কায় বাংলাদেশ

মোহাম্মদ নবী। ছবি : সংগৃহীত
মোহাম্মদ নবী। ছবি : সংগৃহীত

আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত এক ঝড় তুললেন মোহাম্মদ নবী। শেষ ওভারে দুনিথ ওয়েলালাগের করা ছয় বলের মধ্যে পাঁচটিতেই ছক্কা হাঁকিয়ে আফগানিস্তানকে এনে দিলেন লড়াই করার মতো সংগ্রহ। আর এতেই শঙ্কায় পড়ে গেল বাংলাদেশের সুপার ফোরে ওঠার স্বপ্ন।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক রশিদ খান। শুরুটা ছিল ঝড়ো—রহমানউল্লাহ গুরবাজ (১৪) আর সেদিকুল্লাহ আতালের জুটিতে ২ ওভারেই আসে ২৬ রান। তবে নুয়ান থুশারা দ্বিতীয় ওভারেই গুরবাজ ও করিম জানাতকে (১) ফেরান, পরে নিজের পরের স্পেলে আতালকেও (১৮) আউট করেন। এক ঝটকায় আফগানিস্তান নেমে যায় ৪১/৩-এ।

এরপর ইব্রাহিম জাদরান (২৪) কিছুটা প্রতিরোধ গড়লেও সঙ্গী পাননি। দারউইশ রাসুলি (৯) আর আজমাতউল্লাহ ওমরজাই (৬) দ্রুত ফিরলে আফগানরা চাপে পড়ে যায়। ১৩তম ওভার শেষে স্কোরবোর্ডে মাত্র ৭৯/৬।

সেখান থেকে রশিদ খান (২৪) ও নবীর ৩৫ রানের জুটি দলকে ভরসা জোগায়। তবে আসল আতশবাজি দেখা যায় শেষ ওভারে। নাবি মাত্র ২২ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল ২টি চার আর ৬টি ছক্কা। এর মধ্যে ৫টি ছক্কাই আসে ওয়েলালাগেকে টানা বেধড়ক পেটানোয়।

শেষ পর্যন্ত ২০ ওভারে আফগানিস্তান দাঁড় করায় ১৬৯/৮। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন থুশারা—মাত্র ১৮ রানে নিয়েছেন ৪ উইকেট। একটি করে উইকেট নেন দাসুন শানাকা, দুশমনতা চামিরা ও ওয়েলালাগে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X