স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১০:২২ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি নির্বাচন নিয়ে ‍মুখ খুললেন ইশরাক

ইশরাক হোসন। পুরোনো ছবি
ইশরাক হোসন। পুরোনো ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন নিয়ে সৃষ্ট জল্পনা ও বিতর্কের মধ্যেই এবার মুখ খুললেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (১ অক্টোবর) রাতে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বিসিবি নির্বাচন এবং রাজনীতিবিদদের ক্রীড়াঙ্গনে ভূমিকা নিয়ে সরাসরি মন্তব্য করেন।

ইশরাক বলেন, ‘গত কয়েকদিন অনেক কিছু বলা হলেও, নির্বাচনকে প্রভাবিত না করার জন্য আমি কোনো পাবলিক প্ল্যাটফর্মে কথা বলিনি। আজ অল্প কিছু বলছি, কারণ সব খুলে বললে অনেকের পোশাক পর্যন্ত খুলে যেতে পারে।’

তিনি আরও স্পষ্ট করেন যে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সন্তানরা ক্রিকেট বোর্ডে আসার চেষ্টা করেছেন দেশ ও জাতির কল্যাণে। ‘আমাদের সকলের ভালোবাসা এবং গৌরবের জায়গা ক্রিকেট। কিছু মানুষ বলছে, রাজনীতিবিদ বা তাদের পরিবারের কেউ ক্রীড়া সংগঠক হওয়া হারাম। এটি কোনো কেলেঙ্কারি বা আইন লঙ্ঘন নয়,’ যোগ করেন তিনি।

ইশরাকের মতে, যারা প্রার্থী হয়েছিলেন, তারা যোগ্য, শিক্ষিত, ক্রিকেটপ্রেমী এবং সম্পদশালী। তাদের উদ্দেশ্য ছিল কেবল ক্রিকেটকে এগিয়ে নেওয়া এবং জাতীয় ও জেলা পর্যায়ে অবদান রাখা। তিনি অভিযোগ করেন যে বর্তমানে নির্বাচনী প্রক্রিয়ায় ‘কিংস পার্টি’র ইন্ধনে উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করেছেন এবং দলের নির্বাচিত কাউন্সিলর নিয়োগে বৈষম্য সৃষ্টি হয়েছে।

পোস্টের শেষে ইশরাক বলেন, ‘বিএনপির পরিবারের সদস্যরা ১৭ বছর ধরে বৈষম্যের শিকার হয়েছেন। এখন সরকারের কিছু উপদেষ্টা সেই একই পথ অনুসরণ করছেন। তারা প্রশ্ন করছেন—‘বিএনপির লোকজন বিসিবিতে কী করছে?’ মহান আল্লাহ চাইলে, তারা বিসিবিতে কী করছে এবং কতটা অবদান রাখছে, তা অচিরেই দেখা যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X