স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০১:২৭ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘ভারত আমার মাতৃভূমি’, হঠাৎ কেন এই কথা বললেন পাক ক্রিকেটার

দানিশ কানেরিয়া। ‍ছবি : সংগৃহীত
দানিশ কানেরিয়া। ‍ছবি : সংগৃহীত

সাবেক পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া ভারতীয় নাগরিকত্ব নিতে যাচ্ছেন এমন গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই গুজব নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। জানান, ভারত তার মাতৃভূমি হলেও আপাতত সে দেশের নাগরিকত্ব নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

এক্সে দানিশ কানেরিয়া জানান, পাকিস্তানের জনগণের কাছ থেকে তিনি ভালোবাসা পেলেও নিজের খেলার জীবনে ধর্মীয় বৈষম্য ও জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টার মুখে পড়েছিলেন।

নিজের সেই পোস্টে সাবেক এই পাক স্পিনার লেখেন, ‘সম্প্রতি অনেকেই আমাকে প্রশ্ন করছেন আমি কেন পাকিস্তান নিয়ে কথা বলি না। কেন ভারতের বিষয়ে মন্তব্য করি। আমি নাকি এসব করছি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য। আমি বিষয়টা পরিষ্কার করতে চাই। পাকিস্তান ও তার জনগণের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, সবচেয়ে বেশি পেয়েছি ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসার পাশাপাশি কর্তৃপক্ষ ও পিসিবির পক্ষ থেকে গভীর বৈষম্যেরও শিকার হয়েছি। আমাকে জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টাও সহ্য করতে হয়েছে।’

দানিশ কানেরিয়া আরও লেখেন, ‘পাকিস্তান আমার জন্মভূমি। আর ভারত আমার মাতৃভূমি। আমার কাছে ভারত এক মন্দিরের মতো পবিত্র। বর্তমানে আমার ভারতীয় নাগরিকত্ব নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে যদি আমার মতো কেউ নিতে চান, তাদের জন্য সিএএ আইন রয়েছে। ’

৪৪ বছর বয়সী কানেরিয়া উইকেটকিপার নিল দালপাতের পর পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় হিন্দু ক্রিকেটার। ৬১টি টেস্ট ও ১৮টি ওয়ানডেতে এই লেগ স্পিনারের শিকার ২৭৬ উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১০

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১১

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১২

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৩

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৪

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৫

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৬

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৭

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৮

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৯

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

২০
X