স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১১:০৯ এএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ
অনূর্ধ্ব-২০

বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল

স্পেনের কাছে হারে ব্রাজিল। ‍ছবি : সংগৃহীত
স্পেনের কাছে হারে ব্রাজিল। ‍ছবি : সংগৃহীত

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে জয়শূন্য থেকে আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। রোববার (৫ অক্টোবর) ভোরে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে ‘সি’ গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করেছে সেলেসাওরা। টুর্নামেন্টে একটি ম্যাচেও জয় পায়নি ব্রাজিল।

গ্রুপ ‘সি’-তে তারা তিনটি ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে। মরক্কোর বিপক্ষে ২-১ ও স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানে হারে সেলেসাওরা। অন্যদিকে মেক্সিকোর সঙ্গে একটি ম্যাচ ২-২ গোলে ড্র করে তারা। তিন ম্যাচে তিনটি গোলের বিপরীতে পাঁচটি গোল হজম করে ব্রাজিল। ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো, দ্বিতীয় স্থানে মেক্সিকো এবং তৃতীয় স্থানে স্পেন। এই তিন দলই পরবর্তী রাউন্ডে উঠেছে।

স্পেন যুবাদের বিপক্ষে আক্রমণাত্মক খেলার চেষ্টা করে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে ব্রাজিল। তবে স্পেনের গোলরক্ষক ফ্রান গনজালেস ছিলেন অনন্য। তিনি একাধিক দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন। তার নৈপুণ্যে প্রথমার্ধে গোল হজম থেকে রক্ষা পায় স্পেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় স্পেন। আক্রমণভাগের চমৎকার পাস বিনিময়ের পর নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন দলটির ব্রাভো। এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। একের পর এক আক্রমণে চেষ্টা চালালেও স্পেনের গোলরক্ষক গনজালেস ছিলেন দুর্দান্ত ফর্মে। রুয়ান গ্যাব্রিয়েল এবং লুইগি দারুণ দুটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন।

শেষ পর্যন্ত কোনো গোলের দেখা না পেয়ে হেরে যায় রামোন মেনেজেসের শিষ্যরা। ফলে চিলিতে ২৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয় ব্রাজিলকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X