স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সোহান-শরিফুলের চোট কতটা গুরুতর, যা জানা গেল

ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান সোহান। ছবি : সংগৃহীত
ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান সোহান। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে চোট পান বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান ও পেসার শরিফুল ইসলাম। এই চোটের কারণে দুই টাইগার ক্রিকেটারকেই করতে হবে এমআরআই।

ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান সোহান। ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন শরিফুল। বর্তমানে পর্যবেক্ষণে আছেন দুজনে। দলের বাকি সদস্যরা ঢাকায় ফিরলেও সন্ধ্যায় আলাদা ব্যবস্থায় ফিরেন দুজন। ঢাকাতেই দুজনের এমআরআই করার কথা রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১১তম ওভারে ইনজুরিতে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন সোহান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা এবং এক্স-রে করার পর প্লাস্টার করানো হয় তার। এরপর রাতেই হাসপাতাল থেকে হোটেলে ফিরেন সোহান। আঘাতের ধরন অনুযায়ী ক্রিকেটে ফিরতে কিছুদিন সময় লাগবে সোহানের। অন্ততপক্ষে পাঁচ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। এরপর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।

অন্যদিকে, দুই ওভার বোলিং করার পর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন শরিফুল। ইনুজরির পর আর বোলিং করতে পারেননি তিনি। শেষ ম্যাচ ৫ উইকেটে হেরে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের ২-১ ব্যবধানে হারায় টাইগাররা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১০

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১১

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১২

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৩

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৪

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৫

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৭

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৮

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৯

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০
X