সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বদলে গেল পরিকল্পনা, আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের

আইপিএলের আসন্ন আসরের নিলাম বিদেশে অনুষ্ঠিত হতে পারে। ছবি : সংগৃহীত
আইপিএলের আসন্ন আসরের নিলাম বিদেশে অনুষ্ঠিত হতে পারে। ছবি : সংগৃহীত

আইপিএলের আসন্ন নিলাম নিয়ে ভাবনায় পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। ভারতের পরিবর্তে আসন্ন আসরের নিলামও বিদেশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই এখন প্রবল। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোকে এখনো আনুষ্ঠানিকভাবে শহরের নাম জানানো হয়নি। তবে বিদেশে যে নিলাম হতে পারে সে ব্যাপারে তাদের ইঙ্গিত দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, আগের মতোই মধ্যপ্রাচ্যের কোনো শহরেই বসবে নিলামের আসর। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি সম্ভাব্য ভেন্যু হিসেবে সবচেয়ে বেশি এগিয়ে। এছাড়া, ওমান ও কাতারের নামও আলোচনায় রয়েছে। দেশেই নিলাম আয়োজনে বদ্ধপরিকর ছিল আয়োজকরা। তবে আদর্শ ভেন্যু খুঁজে পাওয়ার চ্যালেঞ্জে পড়তে হতে পারে তাদের। এমন কী দেশের উৎসব কিংবা বিয়ের অনুষ্ঠানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে সূচি।

আগেই জানানো হয়েছিল, আইপিএলের পরবর্তী আসরের নিলাম ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। বিসিসিআই আগামী ১৫ নভেম্বরের মধ্যেই নিলামের সঠিক তারিখ ও স্থান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। ওই সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে।

আইপিএল নিলামের ক্রিকেটার ধরে রাখা ও ছেড়ে দেওয়ার সময়সীমা যখন আর দুই সপ্তাহও বাকি নেই, তখনই খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোতে চলছে আলোচনা। ভারতীয় উইকেটকিপার ব্যাটার সাঞ্জু স্যামসনের একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে।

অন্যদিকে, মোহাম্মদ শামিকে নিয়েও কিছু আলোচনা চলছে। তবে সানরাইজার্স হায়দরাবাদ তাকে ছেড়ে দিতে রাজি নয় বলে জানা গেছে। অভিজ্ঞ এই ভারতীয় পেসার কয়েকটি প্রস্তাব পেলেও ফ্র্যাঞ্চাইজিটি সেগুলো প্রত্যাখ্যান করেছে বলে খবর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X