স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলবেন না উইলিয়ামসন

কেন উইলিয়ামসন। ছবি: সংগৃহীত
কেন উইলিয়ামসন। ছবি: সংগৃহীত

টেস্ট সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজে খেলবেন না নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন। তাকে বাদ দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

এ বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি উইলিয়ামসন। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন তিনি। ইংলিশদের বিপক্ষে দুই ম্যাচে যথাক্রমে- শূন্য ও ২১ রান করেন উইলিয়ামসন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না এই ডানহাতি ব্যাটার। মূলত ২ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নেবেন উইলিয়ামসন।

এদিকে পায়ের পেশির ইনুজরির কারণে ইংল্যান্ড সিরিজে শেষ দুই ম্যাচে খেলতে পারেননি ম্যাট হেনরি। সুস্থ হয়ে আবারও দলে ফিরেছেন তিনি।

ইংল্যান্ড সিরিজে ইনজুরিতে পড়া কাইল জেমিসনের জায়গায় দলে সুযোগ পান আরেক পেসার ব্লেয়ার টিকনার। আড়াই বছর পর দলে ফিরে দুই ম্যাচ খেলে ৮ উইকেট নিয়ে দু’বারই ম্যাচ সেরা হন তিনি। এ কারণেই দলে জায়গা ধরে রেখেছেন টিকনার। ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন জেমিসনও।

আগামী ১৬ নভেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন নিয়ে এবার মুখ খুললেন গোল্ডেন বল জয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১০

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১১

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১২

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১৩

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১৪

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৫

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৬

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৭

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৮

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১৯

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

২০
X