স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

ভারত সিরিজের জন্য চমক রেখে নিউজিল্যান্ডের দল ঘোষণা

নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলতে আগামী মাসে ভারত সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দুই সিরিজের জন্য দল ঘোষণা করেছে কিউইরা। একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে কিউইরা। তবে ঘোষিত দলে জায়গা হয়নি কেন উইলিয়ামসনের।

ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ, এরপর পাঁচ টি-টোয়েন্টি খেলবে দুই দল। এই সিরিজের পরপরই বিশ্বকাপ থাকায় ক্রিকেটারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভারত সিরিজ। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার।

টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন ম্যাট হেনরি, মার্ক চ্যাপম্যান। দুই ফরম্যাটের দলে ফিরেছেন কাইল জেমিসন। সাম্প্রতিক ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক, বেভান জ্যাকবস, টিম রবিনসন, মিচেল রে ও জেডন লেনক্স।

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, বিশ্রাম অথবা চোটের কারণে দলে নেই কেন উইলিয়ামসনসহ জ্যাকব ডাফি, রাচিন রবীন্দ্র, উইল ও'রুর্কে ও ব্লেয়ার টিকনারের মতো ক্রিকেটাররা। ব্যস্ত সূচির কারণে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে খেলাচ্ছে নিউজিল্যান্ড৷

টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, ইশ সোধি।

ওয়ানডে স্কোয়াড: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদি অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাক ফোকস, মিচ হে, কাইল জেমিসন, নিক কেলি, জেডেন লেনক্স, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মাইকেল রে, উইল ইয়ং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সুস্পষ্ট সিদ্ধান্ত নেবেন : আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১০

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১১

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১২

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৩

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৪

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৫

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৬

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৭

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৮

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৯

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

২০
X