স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

জ্যোতির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন তার ভাই

জ্যোতির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কথা বলেছেন সালাউদ্দিন। ছবি : সংগৃহীত
জ্যোতির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কথা বলেছেন সালাউদ্দিন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন টাইগ্রেস পেসার জাহানারা আলম। মানসিক শান্তির জন্য বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান অধিনায়ক জ্যোতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

জুনিয়রদের দিয়ে কাজ করানো, তাদের মারধর করার মতো গুরুতর অভিযোগ জ্যোতির বিরুদ্ধে তুলেছেন জাহানারা। বাংলাদেশ নারী দলের অধিনায়ককে নিয়ে ওঠা অভিযোগ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন তার ভাই সম্রাট সালাউদ্দিন। রোববার (৯ নভেম্বর) নিজের ব্যক্তিগত প্রোফাইলে এ স্ট্যাটাস দেন তিনি।

সেই পোস্টে তিনি লেখেন, সম্প্রতি সময়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা খুবই দুঃখজনক। জাহানারা আলম সাবেক ম্যানেজার মন্জুর বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা খুবই গুরুতর। এই অভিযোগের যদি বিন্দুমাত্র সত্যতাও থাকে তাহলে যেন দোষীদের কঠোর শাস্তি হয়। আমি এই গুরুতর অভিযোগের সুষ্ঠু তদন্ত চাই। ক্রীড়াঙ্গনে নারীর বিচরন যেন নিরাপদ হয় সেই ব্যবস্থা করতে হবে।

সালাউদ্দিন আরও যোগ করেন, গ্রুপিংয়ের বিষয়ে জ্যোতিকে জড়িয়ে যে সকল যে সকল অপপ্রচার চলছে তা খুবই হতাশা জনক। যে বা যাহারা এটা করছেন তারা এটা ব্যক্তিগত আক্রোশ থেকেই করছেন বলে আমি বিশ্বাস করি। সিন্ডিকেট কারা করতো তা সকলেই জানে এবং এই সিন্ডিকেট / গ্রুপিংয়ের মূল হোতা কারা ছিলো এটা সাবেক কোচ হাসান তিলকারত্মের বিদায়ী ইন্টারভিউয়ে পরিষ্কার করে বলে দিয়েছেন। কাজে এটা নিয়ে কথা বলার কিছু নাই।

নিজের সেই স্ট্যাটাসে জ্যোতির ভাই আরও লেখেন, জাহানারা, রুমানা আপনারা বাংলাদেশ নারী ক্রিকেটকে আজকের অবস্থানে আনতে অবদান রেখেছেন। আপনারা আপনাদের দল থেকে বাদ পরার জন্য জ্যোতির উপর যে দোষ দিচ্ছেন তা মোটেও ঠিক না। সেটা আপনারাও ভালো করে জানেন। আর, ব্যাগ টানা, তেল দিয়ে দেওয়া, দু-একজনকে বকাজকা করা এগুলো ড্রেসিং রুমের কমন জিনিস। এগুলো হলো ভালোবাসা, বন্ডিং ; সিন্ডিকেট না। যারা খেলাধুলা করছেন তারা এটা জানেন। যারা নারী ক্রিকেট নিয়ে খোঁজখবর রাখেন তারাই বলতে পারবেন জ্যোতির হাত ধরে বাংলাদেশের নারী ক্রিকেট বিশ্বদরবারে কতটুকু এগিয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X