স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। ছবি : সংগৃহীত
স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। ছবি : সংগৃহীত

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। স্কটল্যান্ড, বাংলাদেশ এবং নেদারল্যান্ডসকে নিয়ে অনুষ্ঠিতব্য এই সিরিজের কথা আগেই জানিয়েছিলেন বিসিবি পরিচালক এবং বিসিবির নারী উইংয়ের প্রধান রুবাবা দৌলা। এবার সিরিজের সূচিও প্রকাশ করা হয়েছে।

ত্রিদেশীয় সিরিজে ৩ দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে ২ বার করে খেলবে। কোনো ফাইনাল রাখা হয়নি। ২৮ মে শুরু হওয়া টুর্নামেন্ট চলবে ৪ জুন পর্যন্ত। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ মে, প্রতিপক্ষ স্কটল্যান্ড। টাইগ্রেসদের পরের ম্যাচ ৩১ মে, প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

২ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৪ জুন সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাঘিনীরা। সিরিজের সবগুলো ম্যাচ হবে এডিনবার্গের দ্যা গ্রাঞ্জ ক্লাব মাঠে।

নেপালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব পার করে মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস। ইংল্যান্ড এবং ওয়েলসে বিশ্বকাপ শুরু হবে ১২ জুন। ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ জুলাই। বিশ্বকাপের এবারের আসরে অংশ নেবে ১২ দল।

ত্রিদেশীয় সিরিজের সূচি :

২৮ মে – স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ড

৩০ মে – স্কটল্যান্ড বনাম বাংলাদেশ

৩১ মে – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস

২ জুন – স্কটল্যান্ড বনাম বাংলাদেশ

৩ জুন – স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস

৪ জুন – নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

১০

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১১

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১২

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৩

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৪

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৫

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৬

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৭

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৮

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৯

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

২০
X