স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১২:০২ এএম
অনলাইন সংস্করণ

মারুফার সেই কান্না নিয়ে যে ব্যাখ্যা দিলেন জ্যোতি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একটি ক্যাচ ফেলা, একটি সিদ্ধান্ত, আর তার পরপরই মাঠ ছাড়তে দেখা যায় তরুণ পেসার মারুফাকে। মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে—অধিনায়ক জ্যোতি নাকি তাকে “বকা দিয়ে কাঁদিয়েছেন।” অনেকেই বলেছিল সম্পর্ক নাকি ভেঙে গেছে।

কিন্তু ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতি সেই ব্যাখ্যাটা তুলে ধরলেন যেটা এতদিন কেউ শোনেনি। তার ভাষা, পুরো ব্যাপারটাই ভুলভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে।

জ্যোতি বলেন, “মারুফা আমার সবচেয়ে বিশ্বাসী ফিল্ডারদের একজন। কিন্তু সে কিছুদিন ধরে হাই ক্যাচিংয়ে সমস্যা করছিল। আমি শুধু বলেছিলাম—হাতে ব্যথা আছে কিনা দেখে মাঠ থেকে বাইরে আসতে।”

তিনি জানান, তার চিৎকারটা ভুলভাবে বোঝা হয়েছে। “আমি কিপিং করছিলাম, দূর থেকে ডাকতে হয়েছিল। ও কাঁদছিল কারণ নিজের পারফরম্যান্স নিয়ে হতাশ ছিল।

জ্যোতি ম্যাচ শেষে গিয়ে তাকে জড়িয়ে ধরেন, বোঝান কেন তাকে সরানো হয়েছিল। “আমি তাকে ছোট করার জন্য নয়—বরং আত্মবিশ্বাস হারাতে না দেওয়ার জন্যই বলেছিলাম মাঠ ছাড়তে,”—বললেন তিনি।

এছাড়াও আক্রমণাত্মক ভাষা বা শারীরিক আঘাতের অভিযোগকে তিনি একেবারে ভিত্তিহীন আখ্যা দেন। “আমি এমন মানুষ নই। একটি কথার জন্যই আমাকে খলনায়ক বানানো হয়েছে,”—জ্যোতির কণ্ঠে আক্ষেপ।

ভারত সিরিজের মুখে দলকে আবার একত্র করা—এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১০

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১১

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৪

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৫

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৬

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৭

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৮

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

২০
X