স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

মুশফিকের শততম টেস্টে সাকিবের আবেগঘন বার্তা

মুশফিকের সঙ্গে সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
মুশফিকের সঙ্গে সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে শততম টেস্ট খেলতে নামলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সতীর্থের এমন কীর্তিতে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারের মতো সাকিব অনুপ্রাণিত হয়েছেন মুশফিক থেকে। যতদিন খেলা চালিয়ে যাবেন ততদিনই মুশিকে নিজের অধিনায়কের আসনে সম্মানিত করেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘আমার মনে পড়ে, আপনি যখন লর্ডসে আপনার প্রথম টেস্ট ম্যাচ খেলছিলেন, আমি বিকেএসপির রিক্রিয়েশন রুমে বসে প্রতিটি বল দেখেছিলাম। সেই দিন থেকেই আপনি আমাকে এবং অসংখ্য বাংলাদেশি ক্রিকেটারকে অনুপ্রাণিত করে আসছেন। দীর্ঘদিন ধরে আপনি খেলে যাচ্ছেন, আর আপনার খেলায় সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন। বয়সভিত্তিক দলকে নেতৃত্ব দেওয়ার সময় থেকেই আমি আপনাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি। যতদিন ক্রিকেট খেলব—আজ, কাল, ভবিষ্যৎ—আপনিই আমার অধিনায়ক থাকবেন।’

মুশফিককে শততম টেস্ট খেলার কীর্তিতে অভিনন্দন জানিয়ে সাকিব আরও বলেন, ‘মুশফিক ভাই, আপনার শততম টেস্ট ম্যাচের এই ঐতিহাসিক মুহূর্তে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যেমন আপনার প্রথম ম্যাচের প্রতিটি বল আমি দেখেছিলাম, তেমনি শততম টেস্টের প্রতিটি বলও দেখব। আমি আশা করি, আপনি এ ম্যাচটি উপভোগ করবেন, আপনার সঙ্গে মাঠে থেকে এই গৌরবময় অর্জন উদযাপন করতে পারলে ভালো লাগত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X