বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটার রুবেলের বাবা আর নেই

ক্রিকেটার রুবেল হোসেন ও তার বাবা। ছবি : সংগৃহীত
ক্রিকেটার রুবেল হোসেন ও তার বাবা। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন দলের বাইরে আছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন। জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার এবার হারালেন বাবাকে। আজ রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রুবেল।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।’

বছর খানেকের বেশি সময় ধরেই অসুস্থতায় ভুগছিলেন রুবেলের বাবা। ফলে গত জুন মাসেও একটি ফেসবুক পোস্টে দোয়া চেয়ে রুবেল লিখেছিলেন, ‘আমার ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার-হিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি ধরে প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে।’

‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন (আমিন) মহান সৃষ্টিকর্তা চাইলে পৃথিবীতে সব কিছুই সম্ভব এবং মন থেকে দোয়া করি। পৃথিবীর সমস্ত বাবাদের যেন মহান আল্লাহ সুস্থ রাখেন।’

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X