স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্রিকেটারের তিন বছর জেল

কিপলিন ডরিগা। ছবি : সংগৃহীত
কিপলিন ডরিগা। ছবি : সংগৃহীত

মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে পাপুয়া নিউ গিনির ক্রিকেটার কিপলিন ডরিগাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চলতি বছরের ২৫ আগস্ট ভোররাতে জার্সির সেন্ট হেলিয়ারের হিলারি স্ট্রিটে এক নারীকে ঘুষি মেরে তার মোবাইল ফোন ছিনতাই করেন কিপলিন।

৩০ বছর বয়সী এই উইকেটকিপার এ বছর আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগে অংশ নিতে জার্সিতে অবস্থান করছিলেন। ডেনমার্ক ও কুয়েতের বিপক্ষে ম্যাচ খেলার পর আরো কয়েকটি ম্যাচ বাকি ছিল তার। হোটেলে ফেরার পথে এক নারীকে ঘুষি মেরে ফেলে তার মোবাইল ফোন ছিনিয়ে নেন।

এই ঘটনার অল্প সময়ের মধ্যেই পুলিশ কিপলিনকে গ্রেপ্তার করে এবং চুরি যাওয়া ফোনটিও উদ্ধার করে। পরদিন তাকে ডাকাতির অভিযোগে চার্জ করা হয় এবং ২৭ আগস্ট জার্সি ম্যাজিস্ট্রেটস কোর্টে দোষ স্বীকার করেন তিনি। পরে শুক্রবার (২৮ নভেম্বর) রয়্যাল কোর্ট তাকে তিন বছরের কারাদণ্ড দেন।

স্টেটস অব জার্সি পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের ডিটেকটিভ সার্জেন্ট জিম ম্যাকগ্রানাহান বলেন, ‘একজন অচেনা নারীর ওপর রাতের বেলায় হামলার মতো ঘটনায় আমরা দ্রুত তদন্ত শুরু করি। মাত্র কয়েকদিন ধরে দ্বীপে থাকা সন্দেহভাজনকে শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি হওয়া সম্পত্তি উদ্ধার করতে আমাদের টিম সফল হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নারী ও মেয়েদের ওপর সহিংসতার বিরুদ্ধে আমাদের অভিযান চলবে এবং দ্বীপবাসীর নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X