স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ইনজুরি নিয়ে খেলে অবিশ্বাস্য পারফরম্যান্স নেইমারের

গোল করে উদযাপনে নেইমার। ছবি : সংগৃহীত
গোল করে উদযাপনে নেইমার। ছবি : সংগৃহীত

দলের চিকিৎসকের নিষেধাজ্ঞা ছিল। তবে সেটি উপেক্ষা করেই দলের প্রয়োজনে মাঠে নামেন নেইমার। খেলেছেন পুরো ৯০ মিনিটই। চোটাক্রান্ত নেইমারকে এদিন থামাতে পারেননি কেউ। গোল করার পাশাপাশি, করিয়েছেনও। আর তাতে তার দল সান্তোস ৩-০ গোলে হারিয়েছে স্পোর্তকে। এই জয়ে দলকে অবনমন অঞ্চল থেকে উপরে তুলে আনলেন নেইমার।

গত ২০ নভেম্বর বাঁ পায়ের হাঁটুতে মেনিস্কাস ইনজুরিতে পড়েন ৩৩ বছর বয়সী নেইমার। অস্ত্রোপচার শেষে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে শেষ হয়ে যেত মৌসুম। তবে এবার ঝুঁকি নিয়েই মাঠে নামেন নেইমার। সান্তোসের মেডিকেল দল নেইমারের খেলার বিপক্ষে থাকলেও তাদের কথা শুনেননি তিনি।

ইনজুরি নিয়েই স্পোর্ত শিবিরে ভীতি ছড়ান নেইমার। ম্যাচের ২৫তম মিনিটে দলকে লিড এনে দেন তারকা এই ফুটবলার। বক্সে গিলহের্মের পাস পেয়ে চার ডিফেন্ডারের বাধা অতিক্রম করে গোল আদায় করে নেন তিনি। স্পোর্ত ম্যাচের ৩৬তম মিনিটে নিজেদেরই ভুলে দ্বিতীয় গোল হজম করে। গোলমুখে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদেরই জালে বল জড়ান লুকাস কাল। দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য বজায় রাখে সান্তোস। ৬৭তম মিনিটে গিয়ে সাফল্যের দেখা পায় তারা। বাঁ কর্নার থেকে নেইমারের ক্রস ছয় গজ দূরত্বে পেয়ে হেডের সাহায্যে জালে জড়ান জোয়াও শমিদ। ৯০তম মিনিটে মাঠ ছাড়েন নেইমার। ততক্ষণে অবশ্য ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে নেয় সান্তোস। যোগ করা ৬ মিনিটে কোনো ব্যবধান গড়তে পারেনি স্পোর্ত। সান্তোসও আর কোনো গোলের দেখা পায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা আর না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১২

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৩

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৪

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৫

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৬

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৭

১১ রানে হারল বাংলাদেশ

১৮

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৯

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

২০
X