স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল উদ্বোধনে প্রয়াত হাদির প্রতি এক মিনিট নীরব শ্রদ্ধা

শহীদ ওসমান হাদি। ছবি : সংগৃহীত
শহীদ ওসমান হাদি। ছবি : সংগৃহীত

সিলেট ও রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। তবে মাঠে প্রথম বল গড়ানোর আগে আয়োজনের শুরুটা ছিল শোক ও শ্রদ্ধায় মোড়া। সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি মারা যাওয়া শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে উদ্বোধনী অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত প্রাক-ম্যাচ আনুষ্ঠানিকতার সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। সবশেষে হাদির আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন করেন মাঠে উপস্থিত খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকরা। এ সময় জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে মোনাজাতে অংশ নিতে দেখা যায়।

নীরবতা পর্ব শেষে বেলুন উড়িয়ে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। প্রায় ২৫ হাজার বেলুনে রঙিন হয়ে ওঠে স্টেডিয়াম আকাশ। এর পাশাপাশি দর্শকদের জন্য আয়োজন করা হয় ‘ডে-লাইট ফায়ারওয়ার্ক’ প্রদর্শনী।

উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর অনুষ্ঠিত হয় দিনের প্রথম ম্যাচের টস। টস জিতে রাজশাহী ওয়ারিয়র্স স্বাগতিক সিলেট টাইটান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ম্যাচ শেষে দর্শকদের জন্য রাখা হয়েছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন। সেখানে দেশের জনপ্রিয় শিল্পীরা নাচ ও গানে অংশ নেবেন, ছয়টি ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে পরিবেশিত হবে কোরিওগ্রাফি। পুরো আয়োজনের কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন ফুয়াদ মুকতাদির।

এবারের বিপিএলে ধারাভাষ্য কক্ষে থাকছেন দেশি ও আন্তর্জাতিক পরিচিত মুখেরা। কমেন্ট্রি প্যানেলে রয়েছেন ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, পারভেজ মাহরুফ, আতহার আলী খান ও রমিজ রাজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১০

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১১

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১২

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৩

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৪

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৫

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৬

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৭

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৮

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৯

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

২০
X