স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রফি উদযাপনের দিনে রাজশাহী-বগুড়াবাসীকে যে বার্তা দিলেন মুশফিক

মুশফিকের সেলফি। ছবি : ফেসবুক
মুশফিকের সেলফি। ছবি : ফেসবুক

যোগ্য দল হিসেবেই বিপিএলের এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নিলামের টেবিল থেকে শুরু করে খেলার মাঠ এবং মাঠের বাইরে সব জায়গায় দলটি ছিল দুর্দান্ত। ফাইনালেও একপেশে খেলে রীতিমতো উড়িয়েই দিয়েছে চট্টগ্রাম রয়্যালসকে।

সেই চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই আজ রাজশাহী সফরে গিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহীর স্থানীয় লোকজনও বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানিয়েছেন দলের ক্রিকেটার, কোচদের। প্রিয় দলের শিরোপা উদযাপনকে ঘিরে রীতিমতো উৎসবের নগরে পরিণত হয়েছে রাজশাহী। ট্রফি উদযাপনে গিয়ে রোমাঞ্চিত মুশফিকুর রহিম। সেখানে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লেগেছে সবার ভালোবাসা পেয়ে। এটা অবশ্যই আমি মনে করি রাজশাহীবাসীর প্রাপ্য ছিল। অনেক দিন পর ট্রফি জিতেছে। নাবিল গ্রুপের জন্য বড় পাওয়া, তারা প্রথমবার ট্রফি জিতে প্রথমবারেই চ্যাম্পিয়ন হয়েছে।’

মুশফিকুর রহিম এ সময় আরও বলেন, ‘তাদের ভালোবাসা পেয়ে খুবই ভালো লেগেছে। আমাদের এই চ্যাম্পিয়নশিপের আনন্দটা দ্বিগুণ হয়েছে তাদের সাথে আনন্দটা ভাগ করে নিয়েছি।’

কথা বলেছেন ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণজোয়ার নিয়েও। মুশফিকের ভাষায়, ‘অসম্ভব সুন্দর লেগেছে। রাজশাহীবাসীর এটা প্রাপ্য ছিল। আমাদের আনন্দটা দ্বিগুণ হয়েছে তাদের কাছে আসতে পেরে। খুবই ভালো লাগত তাদের মাঝে থাকতে পারলে, তবে এটা একটু অসম্ভব। খুবই ভালো লেগেছে তাদের ভালোবাসা দেখতে পেরে, আলহামদুলিল্লাহ।’

বিপিএলের ভেন্যু হিসেবেও রাজশাহী এবং বগুড়াকে দেখতে চান মুশফিক। এই দুই অঞ্চলের মানুষকে আশার বার্তা দিয়ে মুশফিক বলেন, ‘রাজশাহী-বগুড়া দুই মাঠেই বিপিএল হওয়া উচিত। বিপিএল হওয়ার জন্য যা করা উচিত, এক বছর সময় আছে আশা করি বিসিবি এগুলো দেখছে। যদি রাজশাহী এবং বগুড়াতে খেলা হয় তাহলে দর্শক আরও বেশি হবে।’

বিপিএলে মুশফিকের সময়টা এখন দারুণ কাটছে। এর আগে বিপিএলের ২০২৪ এবং ২০২৫ সালের মৌসুমেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। তবে সেবার ফরচুন বরিশালের হয়ে ট্রফি জিতেছিলেন বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের একজন মুশফিকুর রহিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১১

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১২

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৩

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৪

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৫

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৬

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৭

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৮

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৯

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

২০
X