স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বহু আলোচনা, বিতর্ক ও নিরাপত্তা শঙ্কা পেরিয়ে আজ শুক্রবার পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের। বড় আকারের উদ্বোধনী অনুষ্ঠান শেষ পর্যন্ত বাতিল হলেও প্রথম পর্বের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই সীমিত আয়োজনে হবে বিশেষ অনুষ্ঠান। সেখানে দেশের জনপ্রিয় শিল্পীরা পরিবেশন করবেন গান ও নাচ। উদ্বোধনী দিনে মাঠ গড়াবে দুটি ম্যাচ।

বিকেল ৩টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও স্বাগতিক সিলেট টাইটান্স। আর রাত ৭টা ৪৫ মিনিটে দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। প্রথম ম্যাচ শুরুর আগে থাকবে ডে-লাইট ফায়ারওয়ার্ক ও আনুষ্ঠানিক উদ্বোধন। পাশাপাশি সন্ত্রাসী হামলায় নিহত শরীফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করবে সবাই।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন শেষে বেলুন উড়িয়ে বিপিএলের পর্দা উন্মোচন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ।

ম্যাচ শেষে আয়োজন করা হবে সাংস্কৃতিক পর্ব। প্রায় ৪৫ মিনিটের এই অংশে ফ্র্যাঞ্চাইজিগুলোর জার্সি পরে শিল্পীরা পরিবেশন করবেন নৃত্য। সংগীত আয়োজনের কোরিওগ্রাফি করবেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। এরপর রাতের ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম ও নোয়াখালী।

এবারের বিপিএলে ধারাভাষ্য বক্সেও থাকছে তারকাবহুল আয়োজন। ধারাভাষ্যে থাকবেন ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, রমিজ রাজা, আতহার আলী খান ও ফারভেজ মাহরুফসহ নামি ধারাভাষ্যকাররা।

ঝলমলে আয়োজন ও ক্রিকেটের উন্মাদনা নিয়ে তাই নতুন আসরের সূচনাকে ঘিরে উত্তেজনায় ভাসছে সিলেটসহ পুরো দেশের ক্রিকেটপ্রেমীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ দিনের যুদ্ধ: টিকে থাকাই কি ইরানের বিজয়?

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১০

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

১১

কমলো জেট ফুয়েলের দাম

১২

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

১৩

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

১৪

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

১৫

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১৬

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১৭

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১৮

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৯

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

২০
X