স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের কাছে নাস্তানাবুদ ঢাকা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের প্রথম ম্যাচে একেবারেই একপেশে লড়াই উপহার দিল চট্টগ্রাম রয়্যালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারিয়ে দারুণ আধিপত্য দেখাল সাগরপাড়ের দলটি। ওপেনার অ্যাডাম রশিংটন ও মোহাম্মদ নাঈম শেখের অনবদ্য ফিফটিতে কোনো রকম চাপ ছাড়াই লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ঢাকার ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে। সব উইকেট হারিয়ে তারা তোলে মাত্র ১২২ রান। জবাবে চট্টগ্রাম রয়্যালস ৪৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে নেয়।

সহজ লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল চট্টগ্রাম। রশিংটন ও নাঈম ধীরে শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে ঢাকার বোলারদের ওপর চড়াও হন। দুজনের অপরাজিত ১২৩ রানের জুটি ম্যাচের ফল আগেভাগেই নির্ধারণ করে দেয়। রশিংটন ৩৬ বলে ৯ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৬০ রানে। নাঈমের ব্যাট থেকে আসে ৪০ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৬ রান।

এর আগে ঢাকার ইনিংসে শুরুতেই আঘাত হানেন শরিফুল ইসলাম। পাওয়ারপ্লের মধ্যেই দুই ওপেনারকে ফিরিয়ে দেন তিনি—সাইফ হাসান করেন ১ ও জুবাইদ আকবরী ২ রান। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে ঢাকা। উসমান খান করেন ২১ রান, তবে অন্যদের ব্যাটে তেমন কোনো প্রতিরোধ গড়ে ওঠেনি। মিঠুন, শামীম, সাব্বির ও ইমাদ ওয়াসিম—সবার ইনিংসই থামে এক অঙ্কে।

অষ্টম উইকেটে মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসির হোসেন ৪৮ রানের জুটি গড়ে ঢাকাকে কোনো রকমে শতরানের গণ্ডি পার করান। সাইফউদ্দিন দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন, নাসির যোগ করেন ১৭। তাসকিন ও সালমান মির্জা শেষ দিকে কোনো অবদান রাখতে পারেননি।

চট্টগ্রামের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তানভীর ইসলাম। চার ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। শরিফুল ইসলামও সমান সফল—১৮ রানে ৩ উইকেট। অধিনায়ক শেখ মেহেদী হাসান নেন দুটি, আর আমির জামাল একটি উইকেট।

সব মিলিয়ে ব্যাটে-বলে পূর্ণ নিয়ন্ত্রণ দেখিয়ে চট্টগ্রাম রয়্যালস ঢাকাকে একপ্রকার নাস্তানাবুদ করেই ম্যাচ জিতে নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১০

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১১

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১২

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৩

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৪

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৫

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৬

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৮

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৯

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

২০
X