স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

রংপুরকে হারিয়ে বিশেষ বোনাস পেল রাজশাহী ওয়ারিয়র্স

রাজশাহী ওয়ারিয়র্স লোগো। ছবি : সংগৃহীত
রাজশাহী ওয়ারিয়র্স লোগো। ছবি : সংগৃহীত

এবারের বিপিএলে শুরু থেকেই শক্তিশালী ও পরিপক্ব দল হিসেবে নিজেদের আলাদা করে তুলেছে রাজশাহী ওয়ারিয়র্স। চার ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেই তার প্রমাণ দিয়েছে দলটি। আর সর্বশেষ রংপুর রাইডার্সের বিপক্ষে সুপার ওভারে পাওয়া রোমাঞ্চকর জয়ের পর পুরো দলকে আরও উজ্জীবিত করতে বিশেষ বোনাস ঘোষণা করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুরের বিপক্ষে দারুণ জয়ের স্বীকৃতি হিসেবে দলের প্রতিটি সদস্যকে বোনাস দেওয়া হবে। খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ—সবার জন্যই নির্ধারিত হয়েছে ১৫ হাজার টাকা করে পুরস্কার।

তবে এখানেই শেষ নয়। ম্যাচসেরা পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে রিপন মণ্ডল পাবেন ১ লাখ টাকা, আর চোখে পড়ার মতো পারফরম্যান্সের কারণে এসএম মেহরব হাসান ও সাহিবজাদা ফারহানকে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

উল্লেখ্য, নির্ধারিত ২০ ওভারে দুই দলই ১৫৯ রান করে ম্যাচ টাই করলে সিদ্ধান্ত গড়ায় সুপার ওভারে। সেখানে প্রথমে ব্যাট করে রংপুর তুলতে পারে মাত্র ৬ রান, আর জবাবে মাত্র তিন বলেই লক্ষ্য পূরণ করে জয় ছিনিয়ে নেয় রাজশাহী ওয়ারিয়র্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১০

বাস খাদে পড়ে নিহত ৪

১১

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১২

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৩

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৪

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৫

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৬

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৭

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৮

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৯

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

২০
X