স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে কোন দেশ সুযোগ পাবে

বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর মাঠে গড়াবে আগামী ৭ ফেব্রুয়ারি। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্ট শুরুর আগেই ব্রিবতকর এক পরিস্থিতিতে পড়েছে আইসিসি। টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এমন সিদ্ধান্তের পর সমর্থকদের মনে একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত টাইগাররা অংশ না নিলে বাংলাদেশর পরিবর্তে কোন দেশ সুযোগ পাবে।

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্বে ৪টি ম্যাচ খেলবে যার সবগুলোই ভারতে। ৩টি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে আর একটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিসিবির চাওয়া এই ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার।

এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশ যদি ভারতে খেলতেই না যায়, তাহলে কী হবে। ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদন, বাংলাদেশের দাবির পর নতুন করে বিশ্বকাপের সূচি তৈরি করছে আইসিসি। তবে সেটি কীসের ভিত্তিতে তা জানা যায়নি।

বিশ্বকাপে অংশ না নেওয়ায় আইসিসি যদি বাংলাদেশকে বাতিল করে সেক্ষেত্রে অন্য একটি দেশকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে। তবে বিশ্বকাপে বিকল্প দল নির্ধারণের জন্য কোনো স্বয়ংক্রিয় ‘রিজার্ভ তালিকা’ নেই। ফলে প্রতিস্থাপন হলে সেটি হবে আইসিসির বিবেচনাধীন সিদ্ধান্ত। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে আইসিসির অভিজ্ঞ সহযোগী দেশ স্কটল্যান্ড।

যোগ্যতার ভিত্তিকে প্রাধান্য দিলে জার্সিও বিকল্প হিসেবে সামনে আসতে পারে। কারণ, ২০২৬ সালের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে স্কটল্যান্ড শীর্ষে ছিল না। নেদারল্যান্ডস ও ইতালি সরাসরি যোগ্যতা অর্জন করেছে, আর স্কটল্যান্ডের ওপরে ছিল জার্সি। ফলে তাদেরও সুযোগ রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১০

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১১

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১২

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৩

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৪

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৫

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৭

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৮

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৯

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

২০
X